ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান ফুটবলাররা এমনকি ডাগ আউট থেকে কোচ, সহকারী কোচরাও তাঁর দিকে তেড়ে আসেন। কিন্তু শনিবার আই এফ এর(IFA) অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে যা হলো তা এককথায় নজিরবিহীন।
মগরায় স্টেট ইউথ লিগে বেদম প্রহার করা হল সরকারি রেফারিকে। যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঠের মধ্যে থাকা আইএফএর ফিজিও তার বুকে পাম্প করে পরিস্থিতি সামাল দেযন

মগরার নতুন গ্রাম সন্তান সঙ্ঘের মাঠে খেলা ছিল ভবানীপুর ক্লাব ও হুগলি সিটি ক্লাবের মধ্যে।খেলা প্রায় শেষে ২-০ গোলে এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব। সেই সময়ে হুগলি সিটি ক্লাব একটি গোল করে। সহকারি রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অফসাইড দেখিয়ে রেফারি বাঁশি বাজাতেই ক্ষেপে ওঠেন সিটি ক্লাবের ফুটবলাররা। রেফারির দিকে তেড়ে যান তারা। নিস্তার পাননি সহকারী রেফারিও। মারধরের পরে মাঠে শুয়ে পড়েন অসুস্থ সহকারী রেফারি। এমনকি অন্য সহকারী মহিলা রেফারিকে নিগ্রহ করা হয়।

খবর পেয়েই মগরা থানায় খবর দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

–

–

–

–
–
