Sunday, June 14, 2026

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

Date:

Share post:

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এই জল্পনায় জল ঢালা হল।সেই সঙ্গে ২২ বছর পর দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন হয়েই চির প্রতিপক্ষ ক্লাবকে খোঁচা দিতে ছাড়লেন না লাল হলুদের শীর্ষ কর্তা।

 

শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল(East Bengal) ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব রূপক সাহা, শীর্ষ কর্তা দেবব্রত সরকার। শুরুতেই  ইমামি প্রসঙ্গে  উঠলে দেবব্রত বলেন,  সংবাদ মাধ্যমে আমরা দেখেছি ইমামি চলে যাচ্ছে।  আমাদের কাছে এই তথ্য নেই। যদি জানতে পারি জানাব।

 

কোচ অস্কার আগামী মরশুমে থাকা নিয়ে তিনি বলেন, অস্কারকে আমরা রাখতে চাই।  তিনি এখন গোয়াতে তিনি ফিরলে আবার ম্যানেজমেন্টের সঙ্গে বসবে আলোচনা হবে।।আমরা প্রথম দিন থেকে বলেছি আমরা ক্লাবের পাশে আছি।আমরা এই দল ধরে রাখতে চাই। আরও ভালো করতে চাই। কোথায় উন্নতি চাই সেটা কোচ বলতে পারবেন।।

 

প্রতিপক্ষ ক্লাবকে খোঁচা দিতে ছাড়েননি দেবব্রত। তিনি বলেন, মোহনবাগান সচিব ও সভাপতি বলুক আমরা চারটে আইএসএল পেয়েছি। বৃষ্টি ভেজা রাতে কেউ ছাতা নিয়ে গেলে তার ছাতার তলায় মাথা গুজলে ছাতা নিজের হয়ে যায় না। আমরা সঞ্জীব গোয়েঙ্কার কাছ থেকে অফার পেয়েছিলাম। আমরা উৎবাস্তু হয়ে লড়াই করে ক্লাব করেছি।আবার ক্লাব ভাঙতে চাই না। ট্রফি ক্লাবে থাকবে  বাক্স বন্দি হয়ে কোথাও যাবে না।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...