Tuesday, May 26, 2026

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট জেলাগুলির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের গতিপ্রকৃতি এবং প্রশাসনিক কাজের বাস্তবায়ন খতিয়ে দেখতেই এই মেগা বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে দফতর ধরে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো উন্নয়ন এবং আমজনতার কাছে সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কি না, তা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে। এর পাশাপাশি, তিন জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, মহকুমা শাসক এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের প্রতিনিধিদের সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর থেকেই জেলা সফর এবং প্রশাসনের কাজের ওপর সরাসরি নজরদারিতে বিশেষ জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক শৈথিল্য দূর করে গতি আনাই যে তাঁর লক্ষ্য, তা বারংবার স্পষ্ট করেছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই কল্যাণীর এই তিন জেলার যৌথ পর্যালোচনা বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন- ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

_

_

_

_

_

_

_

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...