Tuesday, May 26, 2026

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে মূলত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন জাতীয় কর্মসূচির রূপায়ণের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ব্লু-প্রিন্ট তুলে ধরবেন তিনি। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ী এবং কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর নীতি আয়োগের এই বৈঠক কেন্দ্র-রাজ্য সমন্বয়ের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। নবান্ন সূত্রের ইঙ্গিত, বৈঠকে সুশাসন, জনমুখী নীতি নির্ধারণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিভিন্ন থমকে থাকা ও নতুন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। দিল্লির দরবারে রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় বরাদ্দের দাবিদাওয়া নিয়েও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

এই মূল বৈঠকের সলতে পাকানো হিসেবে আজ নীতি আয়োগের সচিব পর্যায়ের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ছাড়াও বিভিন্ন দফতরের সচিবরা এই ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আজকের প্রাথমিক বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পগুলির সুচারু পর্যবেক্ষণ, সঠিক মূল্যায়ন এবং আমজনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

_

_

_

_

_

_

_

Related articles

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও মেডিক্যালে দালাল-রাজ ও রেফার হয়রানি! রাতারাতি অপসারিত সুপার

মুখ্যমন্ত্রীর পদে বসেই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অতি পরিচিত ‘রেফার’ সংস্কৃতি ও রোগীদের হয়রানি রুখতে ‘পইপই’ করে কড়া বার্তা...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...