Tuesday, May 26, 2026

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন প্রাপকরা। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আয়ুষকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে পৃথক দফতর করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করানোর কাজ শুরু হয়েছে। যতদিন না এই প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে। মাছে-ভাতে বাঙালির জন্য সুখবর দিয়ে জানান, এবার থেকে ‘মা ক্যান্টিনে’ পাঁচ টাকাতেই সপ্তাহে ২দিন মাছ দেওয়া হবে।

এদিন তিন জেলা অর্থাৎ নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন প্রাপকরা। বুধবার নবান্ন (Nabanna) থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অফলাইন ও অনলাইন, দুই ভাবেই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ওই ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম সংক্রান্ত বাকি তথ্য বুধবার দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করা হবে, তত তাড়াতাড়ি সুবিধা পাওয়া যাবে। শুভেন্দু বলেন, “বুধবার ইমেলে নবান্ন থেকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, মুখ্যসচিব, অর্থসচিব এবং অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম প্রকাশ করব। সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পূরণ করতে হবে।“ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, যে শুধু মাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করা হবে।  আলাদা মন্ত্রী থাকবেন। এ বার থেকে আয়ুষ দফতর আলাদা করে কাজ করবে। একই সঙ্গে শুভেন্দু জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করানোর কাজ শুরু হয়েছে। যতদিন না এই প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত স্বাস্থ্যসাথীর সুবিধা মিলবে।

মা ক্যান্টিনে সপ্তাহে ২ দিন মাছ-ভাত পাওয়া যাবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ৫ টাকাতেই মিলবে মাছ। আপাতত ৪০০-র কাছাকাছি থাকছে মা ক্যান্টিনের সংখ্যা, জানিয়েছেন শুভেন্দু।

.

Related articles

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...

বিশেষ বিশেষ সাংসদদের ডাকব: সমন্বয়ের বার্তা দিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের ১ সাংসদ-৬ বিধায়ক

নজরে উন্নয়ন। শাসক-বিরোধী সব জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী...

সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে জুনে বঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্ত ঘিরে নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রের 'ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট' নীতির বাস্তবায়ন প্রক্রিয়ার মাঝেই আগামী জুন মাসে বঙ্গসফরে আসতে...

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...