Tuesday, May 26, 2026

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে রক্ষাকবচ দেওয়ার যে আবেদন জানানো হয়েছিল, তা খরিজ করে দিয়েছে বিচারপতি পার্থসারথী সেনের সিঙ্গল বেঞ্চ। ফলে আইনি রক্ষাকবচহীন জাহাঙ্গীরকে পুলিশ গ্রেফতার করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। এলাকা জুড়ে জোর আলোচনা, এবার কি তবে পুলিশের জালে ধরা দেবেন এই নেতা?

আদালত সূত্রে জানা গিয়েছে, ফলতায় ভোটের ঠিক আগে পুলিশের অতিসক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন জাহাঙ্গীর। ২১ মে ফলতার নির্বাচনকে মাথায় রেখে আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণও করেছিল। পরবর্তীকালে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, ২৬ মে পর্যন্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করা যাবে না। তৃণমূল নেতার বিরুদ্ধে রুজু হওয়া পাঁচটি এফআইআর-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। তবে সেই সময় আদালতের তরফে কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে চলতে হবে জাহাঙ্গীরকে এবং ভোটারদের কোনওরকম ভয় দেখানো বা বাধা দেওয়া চলবে না। পরে অবশ্য পুনর্নির্বাচনের ঠিক কয়েক দিন আগে ফলতার ভোট ময়দান থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি।

বর্তমানে নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পর পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে। ২৫ মে হাইকোর্টে এই সংক্রান্ত একটি পুলিশি রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, তার প্রতিটিতেই তিনি মূল অভিযুক্ত অথবা তাঁর মদতেই এই ঘটনাগুলি ঘটেছে। রিপোর্ট খতিয়ে দেখে এদিন বিচারপতি পার্থসারথী সেন পর্যবেক্ষণ করেন, বর্তমানে ভোট পর্ব সম্পূর্ণ মিটে গিয়েছে এবং বিভিন্ন গুরুতর অভিযোগের বিষয়বস্তু সামনে এসেছে। এই অবস্থায় আদালতের সামনে এই মামলার আর কোনও গ্রহণযোগ্যতা নেই। এই বলেই জাহাঙ্গীরের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। আদালতের এই কড়া অবস্থানের পর ফলতার রাজনীতির অন্দরে এখন একটাই প্রশ্ন, তবে কি এবার সত্যিই শ্রীঘরে যেতে চলেছেন জাহাঙ্গীর?

আরও পড়ুন- গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

_

_

_

_

_

_

_

Related articles

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...