বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

Date:

Share post:

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে একাধিক সাংগঠনিক ও আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়েছে।

আগামী ১ জুন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দীনেশ মজুমদারের জন্মদিন। এই উপলক্ষে হাওড়া জেলার রায় ভবনে ‘দীনেশ মজুমদার স্মারক বক্তৃতা’র আয়োজন করা হয়েছে। ডিওয়াইএফআই নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আলোচনার মূল বিষয়বস্তু ‘দেশভাগের রাজনীতি ও বর্তমান সময়’। স্মারক বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের অন্যতম মুখ তথা যুব শক্তি পত্রিকার প্রাক্তন সম্পাদক অর্ণব ভট্টাচার্য। এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাংস্কৃতিক চেতনাকে হাতিয়ার করে রাজ্যজুড়ে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। বাম যুব নেতৃত্বের অভিযোগ, বর্তমান সময়ে বাংলার সংস্কৃতি এবং ঐক্যের ভাবনার উপর পরিকল্পিতভাবে আক্রমণ নেমে আসছে। সেই ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষার লক্ষ্যেই এই সাংস্কৃতিক আন্দোলনের ভাবনা।

সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ ও কর্মসংস্থানের দাবিতেও সুর চড়িয়েছে ডিওয়াইএফআই। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ ধ্বংস, বনভূমি উজাড় এবং লাগাতার প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে রাজ্যব্যাপী আন্দোলনে নামছে তারা। ডুয়ার্স থেকে শুরু করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কিংবা দেশের আরাবল্লী অঞ্চল— সর্বত্রই প্রকৃতির উপর যেভাবে আক্রমণ চলছে, তার তীব্র বিরোধিতা করেছে সংগঠন। একই সঙ্গে এই দিনটিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হবে বলে জানানো হয়েছে।

সাংবাদিক বৈঠকে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারের বিরুদ্ধেই কর্মসংস্থান তৈরিতে ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে এসএসসি নিয়োগ থমকে রয়েছে, অন্যদিকে একের পর এক শিল্প ও কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি দফতরে লক্ষাধিক শূন্যপদ পড়ে থাকলেও নিয়োগের সদিচ্ছা নেই। এর সঙ্গে ১০০ দিনের কাজ কার্যত ভেঙে পড়ায় যুবসমাজ চরম অনিশ্চয়তার মুখে। হকার উচ্ছেদ, বস্তি ভাঙা এবং শ্রমজীবী মানুষের উপর বুলডোজার রাজনীতিরও কড়া সমালোচনা করেন তিনি।

এই পরিস্থিতিতে আগামী ৯ জুন সংগঠনের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের প্রতিটি জেলায় বেকার যুবকদের শামিল করে বৃহত্তর কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ডিওয়াইএফআই। যুব নেতৃত্বের সাফ হুঁশিয়ারি, আগামী ছয় মাসের মধ্যে কর্মসংস্থান নিয়ে সরকার যদি কোনও কার্যকর পদক্ষেপ না করে, তবে আগামী দিনে রাজ্যজুড়ে আরও তীব্র ও ব্যাপক আন্দোলনের পথে হাঁটবে সংগঠন।

আরও পড়ুন- ”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

spot_img

Related articles

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...