Wednesday, May 27, 2026

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

Date:

Share post:

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার সরানো হতে পারে লেকটাউনে মেসির মূর্তি। সোমবার থেকেই এই মূর্তি ঘিরে নানা গুঞ্জন শুরু হয়। হাওয়ায় দুলতে থাকে মেসির বিশাল মূর্তি (Lionel Messi statue )। এরপরই দ্রুত অ্যাকশন নেয় প্রশাসন।

সোমবার পূর্ত দফতরের আধিকারিকরা প্রথম দফায় পরিদর্শন করনে। মঙ্গলবার দ্বিতীয় দফায় সরেজমিনে খতিয়ে দেখতে যান আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল এবং মূর্তির ভিত পর্যবেক্ষণ করেন। পাশাপাশি একজন স্থাপত্য বিশেষজ্ঞ তথা অধ্যাপককেও নিয়ে যাওয়া হয়।

প্রথমে ঠিক হয়েছিল, একটি বড় ক্রেন এনে ওই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামানো হবে। তবে পরে নানা পরীক্ষা করে জানান মেসির বিরাট মূর্তি অক্ষত অবস্থায় নামানো সম্ভব নয়। সেটা করতে গেলে হিতে বিপরীত হিতে পারে।শিল্পী মন্টি পালকে ডেকে আলোচনা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উপরের মূর্তিটিকে অক্ষত রেখে সরানো হবে। নিচের বেসমেন্টটি আর সরানো হবে না। যাতে বড়সড় কোনও বিপদ না হয়,তাই জন্য সতর্ক পূর্ত দফতর। মঙ্গলবার রাতেই মূর্তিটির চারদিকে দড়ি বেঁধে রাখা হয়েছে।

এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে মূর্তি সরানোর প্রস্তুতি শুরু হতে দেখা যায়। এরপরই জোর জল্পনা ছড়ায় – যুবভারতীর মূর্তির মতো এটিকেও কি পরে ভেঙে ফেলা হবে? কিন্ত মেসির মতো আইকনের মূর্তি ভাঙলে ভুল বার্তা যাবে, তাই সেটিকে হয়তো সম্পূর্ণ ধ্বংস করা হবে না। বরং অন্য কোনও জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

Related articles

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...

‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালক আর নেই! মানতে পারছে না বাংলা বিনোদুনিয়া 

বুধের দুপুরে হঠাৎ করেই ব্রেকিং নিউজ, প্রয়াত 'অপরাজিত' (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি) পরিচালক অনীক দত্ত (Anik Dutta)। তিনি...

ভারতেও ইবোলা ভাইরাস আতঙ্ক! উগান্ডা ফেরত তরুণীকে ঘিরে উদ্বেগ

মধ্য আফ্রিকায় ফের মাথাচাড়া দিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস (Ebola virus)। উগান্ডা, কঙ্গো ও দক্ষিণ সুদানে দ্রুত সংক্রমণ বাড়তে...

উৎসবের মরশুমে আইপিএল করার ভাবনা বোর্ডের, কলকাতায় ম্যাচ করা সম্ভব?

সময় বদলাচ্ছে আইপিএলের(IPL), ২০২৮ মরশুম থেকে আইপিএলে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। ফলে সময় সময় আরও...