Friday, May 29, 2026

পরীক্ষা শুরুর পরেই সার্ভার ডাউন, প্রয়াগরাজে ভাঙচুর-বিক্ষোভ পরীক্ষার্থীদের

Date:

Share post:

প্রযুক্তিগত বিভ্রাটকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) এসএসসি জিডি (SSC GD) নিয়োগ পরীক্ষা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। মঙ্গলবার (Tuesday) অন্দাওয়ার সুনীতা সিং সীতা সিং কলেজে (Sunita Singh Sita Singh College, Andawar) পরীক্ষার সময় আচমকাই সার্ভার (Server) বিকল হয়ে পড়ে। এরপরে পরীক্ষার্থীরা দীর্ঘক্ষণ সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরীক্ষার্থী ভাঙচুর শুরু করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (Police) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কেন্দ্রে তিন দফায় পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রথম শিফট (Shift) সকাল ১০টা থেকে শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই কম্পিউটার সার্ভার (Computer Server) কাজ করা বন্ধ করে দেয়। পরীক্ষা দিতে আসা বহু পরীক্ষার্থী বিক্ষোভ দেখাতে শুরু করেন। কম্পিউটার, চেয়ার,টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করা হয়। পরে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ প্রয়াগরাজ বারাণসী রাস্তা (Prayagraj Varanasi Road) অবরোধ করে। প্রায় আধঘণ্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। এই ঘটনার জেরে দিনের বাকি পরীক্ষাগুলিও বাতিল করা হয়েছে।

সারাই ইনায়াত থানার পুলিশ (Sarai Inayat Police Station) জানিয়েছে, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। কারা ভাঙচুরে জড়িত ছিল, তা শনাক্ত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি সার্ভার বিভ্রাটের কারণ জানতে প্রযুক্তিগত বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের জন্য নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে।

এসএসসি (SSC) আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। পুরো ঘটনার রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। পরীক্ষার্থীদের শান্ত থাকার কথাও বলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

দিন কয়েক আগেও অন্দাওয়ার আই টেক জোন কেন্দ্র ঘিরেও বিশৃঙ্খলার ছবি সামনে আসে। নির্ধারিত সংখ্যার তুলনায় অনেক বেশি পরীক্ষার্থীকে একসঙ্গে কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই কারণে পরীক্ষার ব্যবস্থা ভেঙে পড়ে এবং ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বহু কম্পিউটার, মনিটর ভাঙচুর করে। এসএসসির তরফে জানানো হয়েছে, প্রয়াগরাজ ছাড়াও কানপুর, লখনউ, গোরখপুর ও মুজফ্‌ফরনগরের কয়েকটি কেন্দ্রেও প্রযুক্তিগত কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য নতুন অ্যাডমিট কার্ড ও পুনঃপরীক্ষার দিন শীঘ্রই ঘোষণা করা হবে।

Related articles

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন...

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

রাজ্যে পালাবদলের পরে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (GTA)-এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার CBI তদন্তের পথ খুলল।...