Friday, May 29, 2026

অন্যায়কে সমর্থন করি না: বিধানসভায় জাল-সই-এর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

Date:

Share post:

বিরোধী দলনেতার প্রস্তাবপত্রে বিধায়কদের জাল সইয়ের অভিযোগ ঘিরে তোলপাড় বিধানসভা। আইন অনুযায়ী, জাল সইয়ের অভিযোগ প্রমাণিত হলে জনপ্রতিনিধিত্ব আইনের 8A ধারা অনুযায়ী বিধায়ক (MLA) পদ খারিজও হতে পারে। এ নিয়ে কড়া বার্তা দিলেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee)।

শুক্রবার শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandev Chatterjee) বলেন, “অন্যের সই জাল করা অন্যায়। আমি অন্যায়কে সমর্থন করি না। তাতে আমি বিরোধী দলনেতা থাকি বা না থাকি।” একইসঙ্গে বিধানসভায় বিরোধী দলনেতা ইস্যুতে উষ্মা প্রকাশ করে শোভনদেব বলেন, “অতি সক্রিয়তা দেখানো হচ্ছে। ৩০ জন হলেই বিরোধী দলনেতা পাওয়া যায়।”

এদিন দুপুরে বিধানসভায় (Assembly) সই কাণ্ড নিয়ে একের পর এক বৈঠকে বসেন শোভনদেব। ছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলাম-সহ অন্যান্য তৃণমূল বিধায়ক।

Related articles

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন...

GTA-এর শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলা থেকে সরছে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, খুলছে CBI তদন্তের পথ

রাজ্যে পালাবদলের পরে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন (GTA)-এর মাধ্যমে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এবার CBI তদন্তের পথ খুলল।...