Saturday, May 30, 2026

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

Date:

Share post:

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেলেন সিআইডির তদন্তকারীরা (CID officials)। তবে শনিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত পরিকল্পনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে শান্তিনিকেতন বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি আধিকারিকদের। ফিরে যান আধিকারিকরা। এরপর কালীঘাটের বাড়িতে গিয়ে অভিষেকের সঙ্গে দেখা করার অপেক্ষা করতে থাকেন সিআইডি-র আধিকারিকরা।

শনিবার সোনারপুর ও বেলেঘাটা ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়ার ঘোষিত কর্মসূচি ছিল। সেই দিনই সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়িতে। বাড়ির এক কর্মী স্মরজিৎ দে জানান, বাড়িতে সেই সময়ে কেউ নেই। সিআইডি-র (CID) আধিকারিকরা অত্যন্ত চতুর পথে বাড়িতে কে কে থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বাড়িতে থাকেন কি না, তাঁর স্ত্রী-পুত্র-কন্যা সেই বাড়িতে থাকেন কি না – সব খোঁজ নেওয়ার চেষ্টা করেন অন্তত পাঁচজন আধিকারিক।

অভিষেকের বাড়ির কর্মী গোটা সিআইডি টিমের সঙ্গে সহযোগিতা করেন। তিনি জানান, হরিশ মুখার্জি রোডের এই বাড়িটিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবাস। তিনি কখনও এই বাড়িতে থাকেন, কখনও দলীয় কার্যালয়ে থাকেন। তাঁর স্ত্রী-কন্যা-পুত্র কোথায় থাকেন, তা নিয়ে কোনও উত্তর দিতে পারেননি বাড়ির কর্মী।

আরও পড়ুন : অন্যায়কে সমর্থন করি না: বিধানসভায় জাল-সই-এর অভিযোগ প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

এর আগে তৃণমূলের পরিষদীয় দলের তরফে বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাব করে যে চিঠি দেওয়া হয়, তাতে স্বাক্ষর না মেলার অভিযোগ তুলে পাঁচ তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেন সিআইডি-র আধিকারিকরা। সেই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটার হেডে নাম প্রস্তাবের চিঠি দেওয়া হয়েছিল। এবার সেই চিঠির সূত্রেই সিআইডি-র তদন্তকারীদের শনিবার যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। একটি বিজ্ঞপ্তি দিতে তিনি যান বলেই জানান সিআইডি আধিকারিকরা। তবে তিনি বাড়িতে না থাকায় ও বাড়িতে পরিবারের কেউ না থাকায় সেই নোটিশ দিতে পারেননি তদন্তকারীরা।

সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নিজের কালীঘাটের বাড়িতে। তিনি জানান, আমি শান্তিনিকেতনের বাড়িতে থাকি না। আমার সঙ্গে দেখা করতে গেলে কালীঘাটের বাড়িতে থাকতে হবে।

এরপরই দেখা যায় সিআইডি-র আধিকারিকরা কালীঘাটের বাড়িতে পৌঁছে যান। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ দেখা করেন সিআইডি-র আধিকারিকরা। পিএ জানান, যদি কর্মীর হাতে তাঁরা নোটিশ দিতে চান তাহলে তাঁরা দিতে পারেন। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই নোটিশ দিতে চান, তবে তাঁদের অপেক্ষা করতে হবে। সিআইডি-র আধিকারিকরা অপেক্ষা করে শেষ পর্যন্ত তাঁর হাতেই নোটিশ দেন।

Related articles

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নতুন সরকারকে নিয়ে আশাবাদী, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ভালো কাজ হবে: দেব 

রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায়...

I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য...

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...