Saturday, May 30, 2026

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

Date:

Share post:

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো সোশ্যাল মিডিয়ারও। কার্যত এক হাতে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বটে, মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেও বোধহয় এতটা দুঃখ পাননি, যতটা গুজরাটের (GT) কাছে হেরে যাওয়ায় জন্য ভেঙে পড়তে দেখা গেল বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। হবে নাই বা কেন, এবারের মতো আইপিএল (IPL) থেকে বিদায় নিল RR। আগামী রবিবার বিরাট বাহিনীর মুখোমুখি শুভমনের দল। শুক্রবার ম্যাচ শেষে ক্যামেরার লেন্স ধরলো বৈভবের মুখ। হাপুস নয়নে কাঁদছেন তিনি। বিস্ময় প্রতিভাকে এভাবে বিমর্ষ হয়ে পড়তে দেখে মন খারাপ বিপক্ষ দলের অনুরাগী থেকে শুরু করে সমাজমাধ্যম ব্যবহারকারীদেরও।

এলিমিনেটরে ৯৭, কোয়ালিফায়ারে ৯৬। অল্পের জন্য সেঞ্চুরি মিস। বৈভবের থেকেও যেন বেশি দুঃখ ভারতের ক্রিকেটপ্রেমীদের। আশা ছিল হয়তো ফাইনালে এই দুঃখ ঘুচিয়ে দেবেন সূর্যবংশী। কিন্তু থেমে গেল রাজস্থানের রথ। গিলের সেঞ্চুরিতে যেন স্বপ্নভঙ্গ হল ক্রিকেট সমর্থকদের। তখন কমলা টুপির আড়ালে কান্না ঢাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ১৫ বছরের ছেলেটা, যা দেখে চোখে জল প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার রবিচন্দন আশ্বিনেরও। একই অবস্থা স্টেডিয়ামে থাকা বেশিরভাগ ক্রীড়াপ্রেমীদের। সত্যিই এমন দৃশ্য গোটা দেশ শেষ কবে দেখেছে তা বলা মুশকিল। ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন বৈভব। হয়তো এবারের আইপিএলে তাঁর সফর থেমেছে কিন্তু আরও বড় মাঠ পড়ে আছে তাঁর জন্য। বিপক্ষ বোলারের জন্য আরও বেশি করে বিধ্বংসী হয়ে উঠুন বিস্ময় বালক, শুভ কামনা নেটিজেনদের।

Related articles

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নতুন সরকারকে নিয়ে আশাবাদী, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ভালো কাজ হবে: দেব 

রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায়...

I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য...