একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে না সামলাতেই এবার উত্তরপ্রদেশের গ্রাহকদের বিদ্যুতের বিলেও অতিরিক্ত সারচার্জের (Surcharge) বোঝা চাপতে চলেছে। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার আগামী জুন মাস থেকে বিদ্যুতের বিলে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে গ্রাহকদের মাসিক খরচ বাড়তে চলেছে। সেই সঙ্গে বিদ্যুতের দ্বারা উৎপাদিত দ্রব্যমূল্যও বৃদ্ধি পেতে চলেছে ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttarrpadesh)। আরও পড়ুন: দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

ইউপি পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (UPPCL) বিজ্ঞপ্তি অনুযায়ী, ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট সারচার্জ (FPPAS) বাবদ মার্চ, ২০২৬ এর হিসাব ধরে জুন মাসের বিলের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত চার্জ বাড়ানো হবে। নিয়ন্ত্রক কমিশনের নির্দেশিকা মেনেই এই সারচার্জ কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ সংস্থা। আবাসিক, বাণিজ্যিক সহ প্রায় সমস্ত শ্রেণির গ্রাহকদেরই এর আওতায় আনা হবে।

বিদ্যুৎ সংস্থার দাবি, কয়লা-সহ বিভিন্ন জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এবং বেশি খরচ করে বিদ্যুৎ কিনতে হওয়ায় তাদের ব্যয় অনেকটাই বেড়েছে। সেই বাড়তি খরচের কিছুটা গ্রাহকদের কাছ থেকে আদায় করতেই এই সারচার্জ বসানো হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, তীব্র গরমের মধ্যেই উত্তরপ্রদেশের বহু এলাকায় ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া এবং অনিয়মিত পরিষেবা নিয়ে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে। যার ফলে ইতিমধ্যেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হওয়ায় দ্রব্যমূল্য বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের চার্জ বাড়লে ফের একবার গৃহস্থের সাধারণ বিদ্যুতের বিলের সঙ্গে দ্রব্য মূল্য বৃদ্ধিরও সম্ভাবনা তৈরি হচ্ছে।

যদিও ইউপি পাওয়ার কর্পোরেশনের যুক্তি, জ্বালানি ও বিদ্যুৎ কেনার খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে জুন মাস থেকে উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ গ্রাহককে আগের তুলনায় বেশি বিদ্যুৎ বিল মেটাতে হবে। সেই সঙ্গে কলকারখানার মালিকপক্ষের খরচ বাড়বে। ভারসাম্য বজায় রাখতে অন্যান্য দ্রব্যমূল্যও বাড়ার পথে যাবে তারা। যার কোপ আবার সেই সাধার মধ্যবিত্তের ঘাড়েই এসে পড়বে।

–

–

–

–
–
–
