Sunday, May 31, 2026

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

Date:

Share post:

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে আহত অভিষেককে একের পর এক হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার! আদতে পুলিশের নির্দেশে যে হাসপাতালগুলি অভিষেককে ভর্তি নিতে অস্বীকার করে, অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর সরাসরি অভিযোগ কলকাতা পুলিশের ডিসি সাউথের দিকে।

আমার সামনে পুলিশ হুমকি দিচ্ছে। আমি জানতে পারলাম এবং আমার সামনেই চিকিৎসকরা আলোচনা করছেন। ভর্তি নিতে গেলে অনুমতি নিতে হবে? আমার সামনে ফোন করে থ্রেট করেছিল ডিসি সাউথ, শনিবার বেলভিউ হাসপাতাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্যালাইন সহ বের করে নিয়ে যাওয়ার পর সরাসরি আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বেলভিউ-এর চিকিৎসকের প্রকাশিত মেডিকেল বুলেটিন উল্লেখ করে ডেরেক ও’ব্রায়েন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় দু’ঘণ্টা হাসপাতালে আইটিইউ-তে ভর্তি রেখে চিকিৎসা করা হয়। অভিষেকের মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘাড়ে, পিঠে ও বুকে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে। যার দ্রুত এক্স-রে হওয়া প্রয়োজন, বলেও জানান তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে তাঁরা জানান অভিষেকের রক্তচাপ ফ্লাকচুয়েট করছে, গা বমিবমি করছে, মাথা ঘুরছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডাক্তাররা ছাড়তে চাননি। কিন্তু তাঁদের চাকরি খেয়ে নেবে বলেছে। মেশিনের সব দেখা যাচ্ছে। আমরা কি কিছু বুঝি না?

শনিবার যেভাবে সোনারপুরে হামলার মুখে পড়েন অভিষেক, তাতে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি পর্যন্ত না নেওয়া নিয়ে সরব মমতা। তাঁর অভিযোগ, প্রথমে মারবে তারপর চিকিৎসাও করতে দেবে না? আমার মনে হয় দিল্লির বিজেপি নেতারাও এত খারাপ না। এখানে যা চলছে। যে পাথরটার ছবি আমাদের কাছে এসেছে, যদি লোকাল ছেলেরা একটা হেলমেট না দিত স্পট ডেড হয়ে যেত। বাংলার মানুষের জন্য আমি দুঃখিত।

কেন এই ধামাচাপা দেওয়ার চেষ্টা পর পর দুই হাসপাতালে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করতে অস্বীকার করার পর তাও স্পষ্ট করেছিলেন বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনের কোনও একটা জায়গা থেকে বলা হচ্ছে এমনভাবে কাগজপত্র দেখাতে – না না গুরুতর নয়। অর্থাৎ হামলাটা যে সর্বভারতীয় ক্ষেত্রে নিন্দিত হচ্ছে, বিজেপি সরকার সমালোচিত হচ্ছে, সেটাকে লঘু করে দেখানোর জন্য বলা হচ্ছে – এখানে রাখা যাবে না। বড়সড় কিছু হয়নি দেখাও।

আরও পড়ুন- গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...