কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রয়োজনে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা জানিয়েছেন তিনি। ঘাসফুল শিবিরের তরফে বলা হয়েছে, জনরোষের নামে বিজেপির ‘পরিকল্পিত হামলা’র মুখে পড়ে শারীরিক নিগ্রহের শিকার হওয়া তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে আপাতত বাড়িতেই স্যালাইন দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রয়োজন পড়লে ভিন রাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

একমাসও হয়নি বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু তার মধ্যেই যেভাবে থ্রেট কালচারকে কাজে লাগিয়ে বেসরকারি হাসপাতালে অভিষেকের চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা থেকে নার্সিংহোমকে হুমকি দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে তৃণমূল সুপ্রিমোর দাবি, “থ্রেট করছে। বেলভিউ হাসপাতালে আনলাম, আইটিইউতে নিয়ে গেল। টেস্ট দিল। আমি বসেছিলাম হাসপাতালের শীর্ষ আধিকারিক মিস্টার ট্যান্ডনের সঙ্গে। ফোন এল। ওপারে ডিসি সাউথ ছিলেন। তারপর ভর্তি করল না।” মমতা জানিয়েছেন, আপাতত বাড়িতেই চিকিৎসা হবে অভিষেকের। প্রয়োজন পড়লে তাঁকে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার হায়দরাবাদে শহরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করানো হবে। ইতিমধ্যেই অভিষেকের উপর হামলার ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জুনের প্রথম সপ্তাহে ইন্ডিয়া ব্লকের বৈঠকে উপস্থিত থাকার জন্য তৃণমূল সুপ্রিমোর সঙ্গে নাকি সোনিয়া পুত্রের কথাও হয়েছে। এই আবহে কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেককে নিয়ে যাওয়ার প্রসঙ্গ মমতা উত্থাপন করতেই, রাজনৈতিক মহলে বিজেপি বিরোধী জোটের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

spot_img

Related articles

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...