Sunday, May 31, 2026

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

Date:

Share post:

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and Chirag Shetty )।ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান-মুহম্মদ ফিকরি জুটির বিরুদ্ধে সাত্ত্বিক-চিরাগ জিতলেন ১৮-২১, ২১-১৭, ২১-১৬ ফলে। ভারতীয় শাটলার জুটি এর আগে কয়কেটি টুর্নামেন্টে ফাইনালে উঠলেও খেতাব অধরাই থাকে, অবশেষে ট্রফি জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় জুটির। প্রথম গেমের শুরুতেই ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। খেলায় নিজেদের আধিপত্য বাড়াতে থাকে সাত্ত্বিকএবং চিরাগ(Satwiksairaj Rankireddy and Chirag Shetty )। শেষ পর্যন্ত প্রথম গেম ১৮-২১ ব্যবধানে হেরে যান তাঁরা। দ্বিতীয় গেমে আগ্রাসী মেজাজে একের পর এক স্ম্যাশে প্রতিপক্ষ জুটিকে কোণঠাসা করে দেন।। এক সময় ৫-৫ হয়ে গেলেও পরে আর সুযোগ দেননি সাত্ত্বিক-চিরাগ।২১-১৭ ফলে জিতে নেন। তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি খেলার হলেও ২১-১৬ জয় পেয়ে খেতাব নিশ্চিত করে সাত্ত্বিক-চিরাগ জুটি।

সিঙ্গাপুর ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতার সেমিফাইনালে বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওন হো ও সিও সেউং জে-কে পরাজিত করে প্রথমবারের মতো পুরুষদের ডাবলস ফাইনালে পৌঁছন এই ভারতীয় জুটি। গোটা টুর্নামেন্টে মাত্র একটি সেটই হারেন ভারতীয় শাটলার জুটি।

Related articles

সোমে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন-শপথ: জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের নয়া বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। সোমবার লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। রবিবার, নিজের...

এবার মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের, কিন্তু কেন?

এবার তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি বাড়িতে অতর্কিতে হানা দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বড় দল। তবে পুলিশ...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...