আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার মাস্কাটিন শহরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মিসিসিপি নদীর তীরে পূর্ব আইওয়ার মাস্কাটিন এলাকার বাসিন্দাদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, ছয়জনকে গুলি চালানোর পরে রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড (৫২) আত্মহত্যা করেছেন। নিহতরা সকলেই তাঁর পরিবারের সদস্য। পারিবারিক কোনও বিবাদের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

সোমবার দুপুরে (স্থানীয় সময়) গুলি চলার খবর পেয়ে প্রথমে একটি বাড়িতে যায় পুলিশ। সেখানে বাড়ির ভিতর থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। চারজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। মাস্কাটিনের বাসিন্দা রায়ান উইলিস ম্যাকফারল্যান্ডকে সন্দেহভাজন আততায়ী হিসেবে মনে করা হচ্ছে। পরে অন্য একটি বাড়ি এবং একটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরও দু’জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। আরও পড়ুন: তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর

মাস্কাটিন পুলিশ প্রধান অ্যান্টনি কাইস এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ম্যাকফারল্যান্ডকে আততায়ী হিসেবে শনাক্ত করে তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। মিসিসিপি নদীর ধারে তাঁর সন্ধান পাওয়া গেলেও নদীর ধার থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। নিহতরা সকলেই ম্যাকফারল্যান্ডের আত্মীয় ছিলেন। প্রাথমিক তদন্ত অনুযায়ী পারিবারিক বিবাদ থেকেই এই ঘটনা। নিহতদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তদন্ত চলছে।

–

–

–

–

–
–
–
