Tuesday, June 2, 2026

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

Date:

Share post:

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান দিলেন দিলীপ। তাঁর কথায়, “দুর্নীতির অভিযোগে মানুষ মুখ ফিরিয়েছেন, অপকর্মের জন্য পার্টিটাকেই ব্যান (Party Ban) করা উচিত।“ দলে ভাঙন প্রসঙ্গে বিজেপি সরকারের মন্ত্রীর মত, “পয়সা কামানোর জন্য তৃণমূল করেছে লোকগুলো। ভয়ে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না।”

বিধানসভা নির্বাচনে ক্ষমতা হাত থেকে চলে যাওয়ার পরে এখন বিরোধী দলনেতা ঠিক করা নিয়েও সময়। সইজাল-কাণ্ডে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে দুই বিধায়ককে। শোনা যাচ্ছে, তাঁরা না কি দল ভাঙিয়ে নতুন দল গড়ে বিরোধী দলনেতার মর্যাদা চাইবে। এই পরিস্থিতি নিয়ে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রশ্ন করা হলে তিনি প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করে বলেন, “আমি শুনেছিলাম, সুব্রত মুখোপাধ্যায় একটা সময়ে ঘনিষ্ঠ বৃত্তে বলেছিলেন, এটা এখন আর দল নেই, দল-দল হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন দিকে যাবেন। যাঁর ট্রেন আগে আসছে, তিনি চলে যাচ্ছেন। উনি নেই, কিন্তু ওনার কথাটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে।” তীব্র কটাক্ষ করে দিলীপ বলেন, “পয়সা কামানোর জন্য তৃণমূল করেছে লোকগুলো। ভয়ে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না।”

খোঁচা দিয়ে মন্ত্রী বলেন, “বিধানসভায় ঢুকলই না, সাসপেন্ড হয়ে গেল দুজন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মুষলপর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। এই দলটা মাটিতে মিটিয়ে যাবে।” এর পরেই দিলীপের নিদান, ”পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত। প্রতীক ব্যান করে দেওয়া উচিত। ওদের রাজনীতিতে থাকা উচিত নয়।”
আরও খবর‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

তৃণমূলের নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে দিলীপ বলেন, “আমরা বলেছি ডিমের ক্রাইসিস আছে। এর-তার গায়ে ডিম ছুড়ে নষ্ট করবেন না। ডিম খান। শক্তি বাড়ান। ফালতু লোককে ডিম মেরে লাভ নেই।”

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...