Tuesday, June 2, 2026

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

Date:

Share post:

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই হামলার পিছনে গাজার সশস্ত্র গোষ্ঠী ‘হামাস’-এরও প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকতে পারে। সম্প্রতি NIA-র জমা দেওয়া চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, গত বছরের এপ্রিলে হওয়া জঙ্গি হামলার ধরনের সঙ্গে হামাসের হামলার ধরনের বিশেষ মিল আছে।

হামলার পরই ইজরায়েলের পক্ষ থেকেও এই একই দাবি করা হয়েছিল। এছাড়া, ঘটনার কয়েক দিনের মধ্যেই পাকিস্তানের মাটিতে হামাসের শীর্ষ নেতাদের বৈঠক এবং সম্প্রতি লস্কর-এ-তইবার একটি অনুষ্ঠানে হামাস নেতা নাজি জাহিরের উপস্থিতি গোয়েন্দাদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, লস্কর এবং তার ছায়া সংগঠন ‘দ্য রেজিসট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সাথে হামাসের কোনো গোপন আঁতাত তৈরি হয়েছে। আরও পড়ুন: আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

পহেলগাম হামলার জবাব দিতে কড়া অবস্থান নেয় ভারত। শুরু হয় ভারতীয় সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ এবং ‘অপারেশন মহাদেব’। ‘অপারেশন মহাদেব’-এর সময়ে ভারতীয় সেনা পাকিস্তান থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার করে। তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া একটি মোবাইল ফোন কেনা হয়েছিল পাকিস্তানের করাচির একটি নামী ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিয়ে। এই নির্দিষ্ট ব্যাঙ্কটির বিরুদ্ধে আগেও লস্কর-এ-তইবা এবং আল-কায়েদার ঘনিষ্ঠ কুয়েতের জঙ্গি সংগঠন ‘লাজনত-আল-দাওয়া-কে আর্থিক জোগান দেওয়া এবং লস্করের তহবিল মজুত রাখার অভিযোগ রয়েছে। এই হামলার শিকড় আন্তর্জাতিক স্তরে কত গভীরে তার এখনও তদন্ত চালাচ্ছে NIA।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...