বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)! সঙ্গে দেখা যেতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও (Rajnath Singh)। সূত্রের খবর, রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর চলতি বছরের দুর্গাপুজোয় কলকাতার কোনও একটি বড় মণ্ডপে উপস্থিত হয়ে ষষ্ঠী বা সপ্তমীতে প্রধানমন্ত্রী নাকি অঞ্জলিও দিতে পারেন। দিল্লির অন্দরে কান পাতলে এখন এই গুঞ্জনই ঘোরাফেরা করছে।

মহানগরীর অন্যতম বড় দুর্গাপুজো হয় সন্তোষ মিত্র স্কোয়ারে (Santosh Mitra Square Durga Puja)। প্রতিবার নিত্যনতুন চমক তুলে ধরার চেষ্টা করেন উদ্যোক্তা সজল ঘোষ (Sajol Ghosh)। এবার তিনি বিধায়ক হয়েছেন, স্বাভাবিকভাবেই লেবুতলা পার্কের পুজো ঘিরে আগ্রহ বাড়ছে। গতবছর এই পুজোর উদ্বোধনী এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার কি ফিতে কেটে উৎসবের সূচনা করবেন নরেন্দ্র মোদি? পুজোর অন্যতম প্রধান কর্মকর্তা তথা বিজেপি বিধায়ক সজল ঘোষ এই প্রসঙ্গে জানান, দুর্গাপুজো বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। বাংলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হওয়ার পর প্রধানমন্ত্রী যদি শহরের পুজোর উদ্বোধন করতে আসেন, তবে তাতে অবাক হওয়ার কিছু নেই। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে সজলের সংযোজন, “প্রধানমন্ত্রী কিন্তু বিগত মুখ্যমন্ত্রীর মতো অলিগলিতে ঘুরে ঘুরে ফিতে কাটবেন না। তাঁর এই উপস্থিতি হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়স্পর্শী।”

কলকাতার পুজো আগেই ইউনেস্কোর (UNESCO ) ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি’-র তকমা পেয়েছে। এবার সেই ক্যানভাস আরও প্রসারিত করতে চায় বিজেপি। ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’ নামের শাখা সংগঠনের শক্তিশালী নেটওয়ার্ক কাজে লাগিয়ে আন্তর্জাতিক তারকা থেকে বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যক্তিত্ব এবং রাষ্ট্রনেতাদের বাঙালির মহোৎসব উপলক্ষে বাংলায় নিয়ে আসার একটি রূপরেখা তৈরি করা হচ্ছে। অর্থাৎ আসন্ন দুর্গাপুজোয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে বড় চমক দিতে চলেছেন তা বলাই বাহুল্য।

–

–

–

–

–
–
