Thursday, June 4, 2026

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

Date:

Share post:

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি। অনিশ্চিতের তালিকায় আছেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বিরাটের ডিস্টাল সেমিমেমব্রানোসাস টেনডনে চোট রয়েছে। এটি খুব সহজ চোট নয়, যার ফলে হাঁটুতে তীব্র ব্যথা হয়। আইপিএল খেলতে গিয়ে কোহলির(Virat Kohli )হ্যামস্ট্রিংয়ের লেগেছে, না এক দিনের সিরিজের প্রস্তুতি নিতে গিয়ে তিনি চোট পেয়েছেন, তা অবশ্য জানা যায়নি।

বিসিসিআই-এর এক কর্তার পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “চোটের কারণে বিরাট কোহলি এই ওডিআই সিরিজে খেলতে পারবেন না।” এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। একইসঙ্গে রোহিত শর্মার খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ আইপিএলে পাওয়া চোট পুরোপুরি না সারলে তিনি মাঠে নামবেন না।

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু ওডিআই ক্রিকেটে খেলেন বিরাট। ২০২৭ সালের বিশ্বকাপ খেলাই লক্ষ্য কিং কোহলির। তবে তার জন্য ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে তাঁকে।

বিরাটের বিকল্প হিসাবে যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, দেবদত্ত পাডিক্কেল এবং তিলক ভার্মা—এই চারজনকে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দলে নেওয়া হতে পারে। আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ রয়েছে।

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...