Friday, June 5, 2026

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

Date:

Share post:

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। আগেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, ফিরহাদ কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। তাতে অনুমতি দেন দলনেত্রী।

ফিরহাদ বলেন, মেয়র হিসেবে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড। একইসঙ্গে আমফানও বড় চ্যালেঞ্জ ছিল। সবকিছুতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের সমস্যা জানতে চাইলে হয়েছে টক টু মেয়র। বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ নিয়েছি।
নিকাশের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। পাম্পিং স্টেশন তৈরি করার ফলে জল জমে না।” আরও পড়ুন: চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

ফিরহাদের কথায়,”অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল।
মানুষকে সব পরিষেবা দেওয়ার সম্ভব হচ্ছে না। আগামী দিনে ঠনঠনিয়ায় জল জমবে না সেদিন আমি থাকবো না। ‌ এভাবে চেয়ার আঁকড়ে বসে থাকতে পারবো না। আগামী দিনে যারা দায়িত্ব নেবেন তাঁদের শুভেচ্ছা। ‌চেয়ারের মর্যাদা রাখতে পারলাম না।”

ফিরহাদের মেয়রের পদ থেকে ইস্তফায় আবেগপ্রবণ তপন দাশগুপ্ত। জানান,”আমি কাল সার্টিফিকেট দিতে পারব কিনা জানিনা। সেই জন্যে আজ ছুটতে ছুটতে আসছিলাম। মেয়রের হাতে কোনও ক্ষমতা নেই। এখন যিনি কমিশনার হয়েছেন তিনি সব করছেন। কোনও কিছু করছেন না, কোনও ফাইল পাঠাচ্ছেন না মেয়রের কাছে। তাঁর হাতে কিছুই নেই তাঁর মেয়র থাকার কী মানে আছে। উনি ঠিকই করেছেন। এই পরিস্থিতি যারা তৈরি করেছেন তাঁরাই জানেন।

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...