Monday, June 8, 2026

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

Date:

Share post:

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে চর্চায় থাকেন তিনি। এবার একটি সাক্ষাৎকারকে ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার চলাকালীন সঞ্চালিকার সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত সাক্ষাৎকার মাঝপথে ছেড়ে উঠে যান ক্ষুব্ধ ট্রাম্প। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি (International Media NBC) নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ট্রাম্প। আলোচনার এক পর্যায়ে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাঁর পুরনো অভিযোগের প্রসঙ্গ ওঠে। ট্রাম্প দাবি করেন, ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছিল এবং ভোট গণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। সঞ্চালিকা তাঁর দাবির পক্ষে নির্দিষ্ট প্রমাণ জানতে চাইলে ট্রাম্প হঠাৎ করেই মেজাজ হারান। ফলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

অন্যদিকে তখন সঞ্চালিকা (Anchor) জানান, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে ডাকযোগে প্রাপ্ত বিপুল সংখ্যক ব্যালট যাচাইয়ের কারণেই ফল প্রকাশে দেরি হয়েছিল বলে নির্বাচন কর্তৃপক্ষ ব্যাখ্যা দিয়েছিল। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি ট্রাম্প। বরং এনবিসিকে সরাসরি আক্রমণ করার পাশাপাশি বিবিসি (BBC), সিবিএস (CBS) এবং সিএনএনের (CNN) মতো সংবাদসংস্থাকেও তিনি পক্ষপাতদুষ্ট ও অসৎ বলে মন্তব্য করেন।

সঞ্চালিকা সেই মন্তব্যের প্রতিবাদ করলে ট্রাম্প (Donald Trump) আরও উত্তেজিত হয়ে পড়েন। এবং ট্রাম্প সাক্ষাৎকার শেষ হওয়ার আগেই মাইক ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যান। ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর থেকেই ভোট কারচুপির অভিযোগ তুলে আসছেন ট্রাম্প। সেই অভিযোগ ও তার রাজনৈতিক প্রভাব নিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনা অব্যাহত রয়েছে।

Related articles

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...