Wednesday, June 10, 2026

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

Date:

Share post:

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই লাগাতার আফগানিস্থানের সীমান্ত লাগোয়া একাধিক জায়গাতে এই হামলা চলে। হামলায় দায় স্বীকার করে বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, আফগানিস্তানের ভিতরে সক্রিয় ছিল জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ‘ফিতনা আল-খোয়ারিজ’ (তেহরিক-ই-তালিবান পাকিস্তান)। সেই জঙ্গিগোষ্ঠীর ঘাঁটির ওপর ‘নির্দিষ্ট ও নিখুঁত’ভাবে এই হামলা চালানো হয়েছে। আরও পড়ুন: কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

যদিও পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার। তাদের পাল্টা দাবি, পাক যুদ্ধবিমানের এই বর্বরোচিত হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু ও নারী-সহ বহু সাধারণ নাগরিক রয়েছেন। এ পর্যন্ত পাকিস্তানের এই আকাশপথের হামলায় আফগানিস্তানের একাধিক হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও কাবুল সূত্রে জানানো হয়েছে।

Related articles

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...