Wednesday, June 10, 2026

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

Date:

Share post:

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই (Workplace Tragedy) মৃত্যু হল ২৯ বছরের এক তরুণীর। দক্ষিণ আফ্রিকার (South Africa) এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে পড়েছে বেসরকারি সংস্থাগুলির কর্মী-কল্যাণ নীতি এবং কর্মক্ষেত্রে মানবিকতার অভাব। জোহানেসবার্গের রোজব্যাঙ্ক এলাকার একটি বেসরকারি সংস্থায় কল সেন্টার এজেন্ট হিসেবে কাজ করতেন গসিনা ধলাধলা। পরিবার ও সহকর্মীদের দাবি, কয়েকদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ও অত্যন্ত ক্লান্ত ছিলেন। তবুও তাঁর অসুস্থতাজনিত ছুটির আবেদন বারবার খারিজ করা হয়।

সহকর্মীদের অভিযোগ, মৃত্যুর আগের দিনও গসিনা বারবার জানিয়েছিলেন যে তিনি কাজ করার মতো অবস্থায় নেই। এমনকি এক সহকর্মীর দাবি, অসুস্থতার জন্য তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। অভিযোগ আরও গুরুতর—অফিসের কাছেই চিকিৎসাকেন্দ্র থাকা সত্ত্বেও তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে কর্তৃপক্ষ চিকিৎসার খরচ ও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তোলে। আরও পড়ুন: আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

এই ঘটনাকে কেন্দ্র করে কর্পোরেট সংস্থাগুলির একাংশের অমানবিক কর্মসংস্কৃতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চেয়ে উৎপাদনশীলতাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, গসিনার মৃত্যু সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। যদিও সংস্থাটি সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল এবং জরুরি পরিষেবাকেও দ্রুত খবর দেওয়া হয়। তবে সহকর্মী ও পরিবারের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন ছবি।

Related articles

মেসিকাণ্ডে অরূপের রাজ্য ছাড়ায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশি হাজিরার নির্দেশ হাইকোর্টের

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া নজিরবিহীন অব্যবস্থার জেরে এবার আইনি বিপাকে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ...

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...