Thursday, June 11, 2026

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

Date:

Share post:

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ সেই মামলার শুনানি। আপাতত দিল্লিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অনেকেই মনে করছেন বৃহস্পতিবার যদি আদালত তাঁকে রক্ষাকবচ দেয়, তারপরই নাকি শহরে ফিরবেন ডায়মন্ড হারবারের সাংসদ। যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেস কিংবা অভিষেকের তরফে অফিসিয়াল কোনও বক্তব্য মেলেনি।

গত বুধবার (১০ জুন) অভিষেকের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই মামলাটির অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি তল্লাশি চালিয়েছে। প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে তাঁর অফিসেও পৌঁছে যায় সিআইডি। তাই আদালতের হস্তক্ষেপ এবং দ্রুত শুনানি দরকার।” যেহেতু অভিষেকের (Abhishek Banerjee) লিখিত কোনও রক্ষাকবচ নেই সে কারণেই দ্রুত শুনানির আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। সিআইডি-র হাজিরা এড়াতে আদালতের রক্ষাকবচ পাওয়ার অভিষেকের চেষ্টা এখনও সফল হয়নি। এই মুহূর্তে তাঁর কোনও লিখিত আইনি ঢাল নেই। ফলে আজ আদালত অভিষেককে কোনও স্বস্তি দেয় কি না সেইদিকে নজর রাজনৈতিক মহলের।

 

Related articles

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...