দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

Date:

Share post:

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে ‘ককরোচ জনতা পার্টি’। আন্দোলনের একটি ধাপ হিসেবে তাঁদের তরফ থেকে একটি বিশেষ ‘শিক্ষা ইস্তহার’ প্রকাশ করা হয়েছিল। তিনি জানান, দেশের সংবিধান মেনেই এই আন্দোলন হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ পথে। এই ইস্তাহারে যে বিষয়গুলোর উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সম্পূর্ণ বন্ধ করতে হবে। দিপকে জানিয়েছেন জয়পুর, লখনউ, অমৃতসর এবং বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতেও ছড়িয়ে দেওয়া হবে ককরোচ আন্দোলন।

এদিকে বৃহস্পতিবার যন্তর মন্তরের মতোই এবার পুনেতেও দিপকের ডাকে জড়ো হল ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। নিট পরীক্ষা সংক্রান্ত একাধিক গাফিলতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ৬ জুন বস্টন থেকে ভারতে ফিরেই দিল্লি থেকে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছেন অভিজিৎ। এই আন্দোলনে সমর্থনের কথা জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকারী সোনম ওয়াংচুকও। বৃহস্পতিবার সোনম ওয়াংচুক পুনের সমাবেশে যোগ দেন।

অভিজিৎ এদিনও স্পষ্ট জানান, যদি ধর্মেন্দ্র প্রধান শীঘ্রই পদত্যাগ না করেন, তাহলে তিনি আন্দোলন আরও বড় পরিসরে শুরু করবেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই আন্দোলন নিয়ে আলোচনা তুঙ্গে। বিশেষ করে ছাত্র-যুব সমাজের একাংশের মধ্যে এই প্রতিবাদ ঘিরে আগ্রহ অনেকটাই বাড়ছে। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক এই আন্দোলন যেভাবে জনসমর্থন পেয়েছে, সেটা বাস্তবে রূপান্তর করাই তাঁদের এখন অন্যতম লক্ষ্য। তবে লক্ষ্য যে আর বেশি দূর নয়, আজকের জমায়েত সেই উত্তর অনেকটাই স্পষ্ট করে দিয়েছে।

আরও পড়ুন- কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...