Sunday, June 14, 2026

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

Date:

Share post:

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে সফররত মোহনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার। ট্রেনের জানলার কাচ ক্ষতিগ্রস্ত হলেও, আরএসএস (RSS) প্রধান সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত আছেন বলে খবর মিলেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই পাথর ছুড়েছে, তা জানতে ইতিমধ্যেই জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লি (Kanpur to Delhi) যাওয়ার পথে ট্রেনটি যখন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই E1 কোচ লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আরএসএস প্রধান সেই মুহূর্তে জানলার উল্টোদিকে বসে ছিলেন। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে যায়। দ্রুত পদক্ষেপ করেন চালক, টুন্ডলা (Tundla) স্টেশনে ঢোকার মুখে ট্রেন দাঁড় করানো হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলে নিশ্চিত করেছে রেল পুলিশ (GRP)। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...