জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ নিস শহরে অবতরণ করে তাঁর বিমান। রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron, President of France) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মোদির। প্রযুক্তি ও বাণিজ্য ক্ষেত্রে বড় চুক্তির সম্ভাবনা। আগামী বুধে সাক্ষাৎ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গেও।

ফ্রান্স সফরে মোদি ‘ভারত ইনোভেটস’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রবিবার দিনভর কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। তবে জি সেভেন শীর্ষ সম্মেলনের বৈঠকের মাঝে কূটনৈতিক মহলের নজর ভারত- আমেরিকা দ্বিপাক্ষিক আলোচনার দিকে। ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে গত বছরের ফেব্রুয়ারিতে আমেরিকায় গিয়েছিলেন মোদি। প্রায় ১৬ মাস পর মুখোমুখি বৈঠকে বসছেন দুই রাষ্ট্রনেতা। গত এক বছর ধরে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দফায় দফায় নানা আলোচনা হলেও বাস্তব রূপরেখা কোন দিকে এগোচ্ছে তা হয়তো দুই রাষ্ট্রনেতার এই বৈঠক থেকে পরিষ্কার হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির কারণে তেল সংক্রান্ত যাবতীয় সংকট ঘিরে যে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্বজুড়ে ভারতও তার ব্যতিক্রম নয়। এই নিয়ে ট্রাম্প- মোদির কোনও আলোচনা হয় কিনা সেটাও দেখার।

–

–

–

–

–

–
