Monday, June 15, 2026

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

Date:

Share post:

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে এবার কিন্তু জার্মানরা(Germany) শুরু করল একেবারে চ্যাম্পিয়নের মতোই। কুরাসাও-র(Curacao) বিরুদ্ধে ৭-১ গোলে জিতে বিশ্বকাপে যাত্রা শুরু করল জার্মানি।

কুরাসাওয়ের বিরুদ্ধে ৭-‌১ গোলে জিতে ব্রাজিলের করা ২৩৮ গোলকে টপকে ২৩৯ গোল করার সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোল করার নজির গড়ে ফেলল জার্মানি। এর আগে জার্মানি সৌদি আরবকে ৮ গোল দিয়েছিল, নিজেদের করা রেকর্ড অবশ্য ভাঙতে পারল না জার্মানরা। তবে ২০১৪ সালে ব্রাজিলকে দেওয়া সাত গোলের স্মৃতি ফেরাল নাগেলসম্যানের দল।

কাই হাভার্টজ নিজে করেছেন ২ গোল। তাঁর প্রথম গোল এসেছিল প্রথমার্ধে সংযুক্তি সময়ের ৫ মিনিটে পেনাল্টি থেকে। মাঝে আর যাঁরা গোল পেলেন জার্মানির জার্সিতে তাঁরা হলেন নিকো শ্লটারবেক(‌৩৮ মিনিট)‌, জামাল মুসিয়ালা(‌৪৭ মিনিট)‌, নাথানিয়াল ব্রাউন(‌৬৮ মিনিট)‌, ডেনিজ উনদাভ(‌৭৮ মিনিট)‌।

ছোট্ট দেশ কুরাসাও সাত গোল খেলেও তারা মন জিতে নিল। এক লক্ষ ৫৬ হাজার। আমাদের রাজ্যেো যে কোনও বিধানসভা কেন্দ্রে এর থেকে বেশি মানুষ বাস করেন। অতি কম জনসংখ্যার দেশ কুরাসাওয়ের লড়াই মনে থাকবে ফুটবলপ্রেমীদের।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুতে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ সোমবার (১৫ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

সূচনা জনকল্যাণ শিবিরের: আইন নিজে হাতে তুলে না নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

নাগরিক পরিষেবা কীভাবে পেতে পারেন রাজ্যের বাসিন্দারা, তা জানাতে ও সহজে সেই পরিষেবা তুলে দিতে রাজ্যে শুরু হয়েছিল...

জেনে নিন সপ্তাহের শুরুতে সোনা-রুপোর দামের হেরফের

আজ সোমবার, সপ্তাহের শুরুতে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...