Wednesday, June 17, 2026

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ২৪ ঘণ্টা কাটার আগেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনীত থাপা (Anit Thapa)। এই বিষয়ে সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্টও করেন। অনীত জানিয়েছেন, জিটিএ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, সেজন্যই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন।

মঙ্গলবার পাহাড়ে গিয়ে কার্শিয়াং-এ প্রশাসনিক সভার পাশাপাশি আরও একটি সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই পূর্বতন সরকারের আমলে জিটিএ-তে লাগাম ছাড়া দুর্নীতির প্রসঙ্গ তুলে তোপ দাগেন। তিনি বলেন, এবার সব ফাইল খোলা হবে। জিটিএতে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে। এরপরই তড়িঘড়ি অনীতের পদত্যাগে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে জিটিএ সভাসদ পদও ছেড়েছেন থাপা। অনীত সমাজমাধ্যমের পোস্টে লিখেছেন, “রাজ্যে পরিবর্তন এসেছে। মানুষ এই সরকারকে মেনে নিয়েছে। জিটিএ নিয়ে পাহাড়ের মানুষের ক্ষোভও দেখা দিয়েছে। সবাই চাইছে জিটিএ তদন্ত করা হোক। আমিও চাইছি তদন্ত হোক। কিন্তু জিটিএতে বেশি টাকা আসত না।” অনীত থাপা পদত্যাগ করায় এবার কি জিটিএ চেয়ারে বিমল গুরুং (Bimal Gurung) বসবেন? ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

 

Related articles

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার...

FIFA World Cup: অনুশীলনের সময় মাঠে সাপ! বিরক্ত জার্মান-নরওয়ের শিবির

প্রথম ম্যাচেই সাত গোলের জয় এসেছে, কিন্তু আত্মতুষ্টির জায়গা নেই জার্মান শিবিরে, কঠোর অনুশীলনে মগ্ন জার্মানি(Germany') দলের অনুশীলনে...

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর...