Wednesday, June 17, 2026

পুনর্বাসন ছাড়া বুলডোজার: হকার উচ্ছেদের প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মমতার

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদের প্রতিবাদে আগেই সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee)। বুধবার এর প্রতিবাদে পথে নামলেন তিনি। মানববন্ধন করে বিকেলে ধর্মতলায় মিছিলে হাঁটলেন দলনেত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ, ময়না বন্দ্যোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, অনিতা কর মজুমদার, উপাসনা চৌধুরী, সুমন ভট্টাচার্য-সহ প্রমুখ।

আজ নেত্রীর কর্মসূচির ইস্যুগুলি ছিল-
১) পুনর্বাসন ছাড়া বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করে গরীবের জীবন জীবিকা কেড়ে নেওয়ার বিরুদ্ধে।
২) রাজ্যজুড়ে তৃণমূলসহ বিরোধী দলের নেতা,কর্মী ও সমর্থকদের উপর সন্ত্রাসের বিরুদ্ধে।
৩) তৃণমূলের নেতা, কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেফতার ও হয়রানির বিরুদ্ধে।

মিছিলের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমি খেটে খাওয়া হকার, বিজেপির আমলে এখন উচ্ছেদ হওয়া বেকার।’ উঠছিল একের পর এক স্লোগান। হাবড়া-দমদম স্টেশন থেকে শুরু করে যাদবপুর-সহ বহু জায়গায় বিজেপি বুলডোজার চালিয়েছে। ভেঙে দেওয়া হয়েছে দোকান। করা হয়েছে হকার উচ্ছেদ। হাজার হাজার পরিবার এখন দিনে দু’বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee)মিছিলে যেমন নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা যোগদান করেছিলেন তেমনই শয়ে শয়ে হকাররাও ছিলেন।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...