Wednesday, June 17, 2026

দেরাদুনে আত্মঘাতী NEET পরীক্ষার্থী! “আর কত”? প্রশ্ন তৃণমূলের

Date:

Share post:

ফের হতাশার বলি নিট (NEET) পরীক্ষার্থী (Examinee)। এবার দেরাদুনে (Dehradun) ২৩ বছরের এক তরুণী ‘নিট’ পরীক্ষা বাতিল হওয়ার পর আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে তিনি বাবা-মায়ের উদ্দেশে লিখে যান,“মাম্মি-পাপা, আমি তোমাদের ভালবাসি।” প্যাটেল নগর এলাকার চন্দ্রমানি কলোনির একটি বাড়িতে নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় তৃণমূল কংগ্রেস (TMC)। এক্স হ্যান্ডেলে লেখা হয়, ”আরও একটি তরুণ প্রাণ ঝরে গেল। আরও একটি পরিবার ভেঙে চুরমার হয়ে গেল। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দিন-রাত কঠোর পরিশ্রম করা এক NEET পরীক্ষার্থী অসহনীয় মানসিক চাপের কাছে হার মানল।”

প্রশ্ন তোলা হয়, ”সরকার দায়ভার গ্রহণ করার আগে আরও কত তরুণ-তরুণীকে নিজেদের জীবন দিয়ে এর মূল্য দিতে হবে? বিজেপির শাসনকালে, শিক্ষার্থীদের উদ্বেগ ও অনিশ্চয়তার এক অন্তহীন চক্রের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, অথচ সরকার এ বিষয়ে চরম উদাসীন! লোক দেখানো কার্যকলাপ, বিদেশ সফর এবং সোশ্যাল মিডিয়ায় নাটকীয়তায় মগ্ন নেতৃত্ব সেই তরুণ প্রজন্মকে অবহেলা করছে যাদের ওপর এই দেশ গড়ার দায়িত্ব বর্তায়। এই নিষ্ঠুর ও সংবেদনশীলতাহীন সরকারের টনক নড়তে আর কত প্রাণহানির প্রয়োজন হবে?”

উল্লেখ্য, পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি সুইসাইড নোটে তাঁর বাবা-মায়ের উদ্দেশে লেখা আবেগঘন বার্তা পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, চিকিৎসাক্ষেত্রে ক্যারিয়ার গড়ার আশায় ওই তরুণী অনেক দিন ধরে ‘নিট’ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেও তিনি নিট পরীক্ষায় বসেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। স্বাভাবিকভাবেই এর ফলে তিনি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। পরিবার সূত্রে খবর, এবার তিনি অনেকটাই আশাবাদী ছিলেন। সদর সার্কেলের আধিকারিক অঙ্কিত কানদারি নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। হাতের লেখা মিলিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Related articles

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...