কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

Date:

Share post:

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল ছেড়ে একসঙ্গে ২০ জন NCPI (Nationalist Citizens Party of India) নামক একটি দলে যোগদান করেছেন। কেন এই পরিস্থিতি টা জানতেই কি অভিষেককে ডাক?

আগামী ১৯ জুন শুক্রবার অভিষেককে দিল্লিতে নিজের অফিসে ডেকেছেন স্পিকার। গত রবিবার দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে। সেটা রুখে দেওয়ার ব্যাপক চেষ্টা করেছিলেন অভিষেক। ওই ২০ সাংসদ স্পিকারকে চিঠি দেওয়ার আগেই তৃণমূলের দলনেতা হিসাবে অভিষেক ওম বিড়লাকে চিঠি লেখেন। দাবি করেন, বিদ্রোহীরা যদি নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করেন, তাহলে সেটাতে যেন স্বীকৃতি না দেওয়া হয়। স্বীকৃতি দেওয়া হলে তা সংবিধান বিরোধী হবে। তখনই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, দু’পক্ষের কথা না শুনে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না।

দলত্যাগ বিরোধী আইনে সাংসদ পদ খোয়াতে হতে পারে এই আশঙ্কায় অন্য খেলা খেলেন সাংসদরা। তাঁরা আলাদা ব্লক বা নিজেদের আসল তৃণমূল বলে দাবি না করে একটি অজানা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। লোকসভায় এনডিএ-কে সমর্থন করবেন বলেও জানিয়ে দেন সাংসদরা। ওই সাংসদদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ২০ জুলাই সংসদের অধিবেশনের আগে। তার আগে অভিষেকের বক্তব্যও শুনতে চান স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুন- সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...