৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন বুদ্ধদেব দাশগুপ্তর (Buddhadeb Dasgupta) হাত ছাড়েননি সোহিনী দাশগুপ্ত (Sohini Dasgupta)। স্বামীর চলচ্চিত্র ভাবনাকে পাথেয় করে জীবনের সব সুখ দুঃখের মুহূর্তে যথার্থ সহধর্মিনীর কর্তব্য পালন করেছেন। এবার সেই স্মৃতি আগলে রেখে নতুন জীবনের পথের সোহিনী। বুদ্ধদেবের মৃত্যুর প্রায় ৫ বছর পর নতুন করে সম্পর্কে জড়ালেন তাঁর স্ত্রী। অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক সুমন রক্ষিতের (Suman Rakkhit) সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন সোহিনী। ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে আংটি বদল করে জুনের এক স্বর্ণালী সন্ধ্যায় এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল বাগদান অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও।

বুদ্ধদেবের সঙ্গে সোহিনীর দাম্পত্যে বয়সের ফারাক ছিল প্রায় ৩৬ বছর। কিন্তু পরিচালক শুধু স্বামী নয়, একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে আগলে রেখেছিলেন সোহিনীকে। তাঁকে যথাযথ মর্যাদা দিয়েছেন স্ত্রীও। বুদ্ধদেবের কাজের সংরক্ষণ ও স্মৃতিরক্ষায় ব্রতী সোহিনী। স্বামী বিয়োগের গভীর শোক কাটিয়ে এবার দীর্ঘদিনের বন্ধু অস্ট্রেলিয়ার পার্থের (Perth, Australia) এক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো সুমনের হাত ধরে জীবনটাকে একটু অন্যভাবে শুরু করতে চাইছেন।বাগদান অনুষ্ঠানে গোলাপি রঙের সোনালী জরির কাজ করা সিল্কের শাড়ি, গলায় সোনার গয়না, কানে দুল এবং চুলে ফুলের সাজে ধরা দেন সোহিনী। মুখে চওড়া হাসি। রং মিলান্তিতে সুমনের পরনে হালকা গোলাপি রঙের পাঞ্জাবি। তিনতলা কেকের উপর ‘HAPPY ENGAGEMENT’ লেখা। আংটি বদলের মুহূর্তে দুজনের চোখে মুখে আনন্দের ঝিলিক স্পষ্ট ধরা দিয়েছে। কবে চারহাত এক হবে তা এখনও জানা যায়নি।

–

–

–

–

–

–
