Thursday, June 18, 2026

মেসিকাণ্ডে সাড়ে ৩ ঘণ্টা জেরা, অরূপকে ফের তলব পুলিশের

Date:

Share post:

অবশেষে মেসিকাণ্ডের (Messi Incident) তদন্তে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার সকাল ৯.৫৫ নাগাদ থানায় পৌঁছন তিনি। তদন্তকারী আধিকারিকদের একটি বিশেষ দল টানা সাড়ে তিন ঘণ্টা ম্যারাথন জেরা করে অরূপকে। তবে এখনই রেহাই মিলছে না তাঁর। আগামী ২২ তারিখ গুরুত্বপূর্ণ নথিপত্র-সহ তাঁকে ফের তলব করা হয়েছে।

এদিন জেরা চলাকালীন মূলত দুটি অস্বস্তিকর বিষয়ের ওপর জোর দেন আধিকারিকরা। প্রথমত, আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে মেসির অতটা কাছাকাছি তিনি কীভাবে পৌঁছলেন। এছাড়া কার অনুমতিতে বারবার বিশ্বজয়ী অধিনায়কের গায়ে হাত দিয়ে ছবি তুললেন, তা জানতে চাওয়া হয়। উল্লেখ্য, মেসির টিমের পাঠানো ইমেলে এই বিষয়টি নিয়েই তীব্র আপত্তি তোলা হয়েছিল। দ্বিতীয়ত, ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার ভিআইপি টিকিট নিজের নিয়ন্ত্রণে নেওয়ার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তাঁকে কোণঠাসা করেন আধিকারিকরা। কাদের নিয়মবহির্ভূতভাবে ভিআইপি বক্সে ঢোকানো হয়েছিল? আরও পড়ুন:  বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

কলকাতায় মেসি সফরের অন্যতম আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। সরকার বদলের পর তিনি বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ দায়ের করেন। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই কার্যত ‘বেপাত্তা’ ছিলেন প্রাক্তন মন্ত্রী। হাইকোর্ট তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ দিলেও পরপর তিনবার পুলিশের নোটিস এড়িয়ে যান তিনি। তারপরেও হাজিরা না দেওয়ায় মঙ্গলবার আল্টিমেটাম দিয়েছিল পুলিশ। হাইকোর্টে মামলা করার হুঁশিরারি দেওয়া হয়। এরপরেই, বৃহস্পতিবার হঠাৎই তিনি পৌঁছন বিধাননগর দক্ষিণ থানায়।

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...