Thursday, June 18, 2026

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

Date:

Share post:

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান— এই চার জেলায় নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। এর মধ্যে আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে (বালুরঘাট) ১০০টি করে MBBS আসন-সহ কলেজ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

১৮ জুনের এক নির্দেশিকায় পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (WBMSCL) সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের (CMOH) কাছ থেকে জমির বিস্তারিত তথ্য চেয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) নিয়ম মেনে একই ক্যাম্পাসে বা সর্বোচ্চ ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে দুটি ক্যাম্পাসে কলেজ ও হাসপাতাল গড়তে হবে। পাশাপাশি হাসপাতালে অন্তত ৪২০টি শয্যা থাকা বাধ্যতামূলক। জেলা হাসপাতাল চত্বরে জায়গা না থাকলে ১০ কিলোমিটারের মধ্যে ২০ একর সরকারি জমি ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

এছাড়াও, পাতিপুকুর টিবি হাসপাতাল অধিগ্রহণ করার পরিকল্পনা নিয়েছে রাজ্য। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের ভেতরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হাসপাতালকে মেডিক্যাল কলেজে করার অনুমোদন দেওয়া হতে পারে। রাজ্য জুড়ে নতুন ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ এবং প্রায় ২০০টি নতুন প্রাথমিক চিকিৎসাকেন্দ্র তৈরির পরিকল্পনাও করা হচ্ছে। জমির চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই ইঞ্জিনিয়ারিং দল পরিদর্শনে যাবে এবং দ্রুত এই প্রকল্পগুলির কাজ এগোবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো অনেকটাই মজবুত হবে।

Related articles

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...