Friday, June 19, 2026

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর এই শিবির চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই মতো ১৫-১৬-১৭ জুন এই তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন হয়। তবে প্রথম দিন ফর্ম বিতরণের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ায় পরে মেয়াদ বাড়িয়ে ৪ দিন করা হয়। শুক্রবার সাংবাদিক বৈঠকে জনকল্যাণ শিবিরের পরিষেবা সংক্রান্ত তথ্য প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রতিদিনের ক্যাম্প ১০২৯ টি করে শিবির করা হয়। মোট ক্যাম্পের সংখ্যা ৪০৯৪। জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়েছিলেন মোট ৭০ লক্ষ ৮১ হাজার ১১৭ জন। বিভিন্ন ভাতায় নাম নথিভুক্ত করেছেন মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯ জন। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, মূলত চারটি প্রকল্পে সব থেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে নাম লিখেছেন ২২ লক্ষ ২৩ হাজার ৬৭০ জন। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ জন। বিকশিত ভারতের জি রামজি প্রকল্পে ৭ লক্ষ ৯১১ জন এবং বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করেছেন ৬ লক্ষের বেশি। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম দিন ফর্ম বিতরণ করার সময় কিছু ফর্মে ‘জয় বাংলা’ লেখা থাকার কারণে সাময়িকভাবে শিবিরের কাজ ব্যাহত হয়। পরে নতুন করে ফর্ম পাঠানো হয়। যেহেতু ইতিমধ্যেই এক কোটি পাঁচ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্ত করেছেন এবং যাচাই প্রক্রিয়ার পর পোর্টালে আপলোড করা হয়েছে সেই কারণে জনকল্যাণ শিবিরে (Janakalyan Camp) অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন তুলনামূলক কম পড়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...