সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

Date:

Share post:

যিশু সেনগুপ্ত – সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘অভিমান’ (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ছকভাঙা অবতারে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দর্শকমনে যখন উন্মাদনা বাড়ছে তখন হঠাৎ করেই টলিউডের ইন্ডাস্ট্রিম্যানের বিরুদ্ধে ছবির ‘ভাবনা এবং চরিত্র চুরি’র অভিযোগ এনে বিস্ফোরক পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)। বিতর্ক বাড়তেই পাল্টা জবাব দিল প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’। বিবৃতি দিয়ে তারা জানায়, ‘অভিমান’-এর মূল ভাবনাটি অভিনেতা যিশু সেনগুপ্তর (Jishu u Sengupta)। সেখান থেকেই চিত্রনাট্য এবং সংলাপ তৈরি করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)। মৌলিক সিনেমাটি সুশৃঙ্খল, সৃজনশীল প্রক্রিয়ার মধ্য দিয়েই তৈরি হয়েছে। আর এবার মুখ খুললেন স্বয়ং টলিউডের জ্যেষ্ঠপুত্র।

পরিচালক সুমন (Suman Ghosh) প্রসেনজিতের পেশাগত নীতি নিয়ে প্রশ্ন তুলে সমাজমাধ্যমে সরাসরি আক্রমণ করেন মেগাস্টারকে। তিনি লেখেন, তাঁর স্বতন্ত্র ভাবনায় লেখা ‘স্টার’ নামক সিনেমার গল্প, চরিত্রের সঙ্গে হুবহু মিল রয়েছে ‘অভিমান’-এর। এমনকি এই চিত্রনাট্য নিয়ে তিনি নাকি একাধিকবার প্রসেনজিতের সঙ্গে আলোচনাও করেছিলেন বলে দাবি পরিচালকের। এরপরই সংশ্লিষ্ট ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে সমাজমাধ্যমে অভিমান অভিনেতা লেখেন,”পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই ইন্ডাস্ট্রিতে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পারিক মিল দেখা দিতে পারে। কারণ আমরা সবাই মূলত মানুষের সর্বজনীন আবেগ ও বিষয়বস্তু থেকেই অনুপ্রেরণা নিই। তবে ‘অভিমান’ ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং শ্রীজাত। অভিনেতা হিসেবে আমার কাজ হল শুধু তা পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। সুমনের প্রতি আমার শুভেচ্ছা রইল।” ‘পুরাতন’ পরিচালক মেগাস্টারের পোস্টের পাল্টা কোনও উত্তর দেয় কিনা এখন সেটাই দেখার। ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’ প্রযোজিত ‘অভিমান’ ছবিতে প্রসেনজিৎ, যিশু ছাড়াও রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

spot_img

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...