Saturday, June 20, 2026

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir Khan) গ্রেফতারির পর তাঁকে থানা থেকে ছাড়িয়ে আনতে ফলতা পুলিশ স্টেশনে (Falta Police Station) হামলা করার অভিযোগে এবার গ্রেফতার ‘পুষ্পা’-পত্নী। শনিবার সকালে বিষ্ণুপুরের জুলপিয়া থেকে তাঁকে গ্রেফতার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ (Diamond Harbour Police District)। চলতি সপ্তাহে ফলতায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) কড়া বার্তা দিয়েছিলেন, তারপরই পুলিশের জালে জাহাঙ্গিরের সহধর্মিনী। তিনি এক আত্মীয়র বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

ফলতায় ‘পুষ্পা’কে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। শতল কলসায় এলাকায় লাগাতার বিক্ষোভ চলে। গোটা ঘটনায় নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির স্ত্রী। এই প্রেক্ষাপটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পাল্টা অ্যাকশন মোডে নামে। পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বিক্ষোভকারীদের অনেকেই পুকুরে ঝাঁপ দেন।এই হামলা কাণ্ডে জাহাঙ্গিরের স্ত্রীর নামে এফআইআর দায়ের করে পুলিশ। থানায় ঢুকে হামলার ঘটনায় প্রথম থেকেই জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার সভা থেকেই তিনি জানান, “আমি পুলিশমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়। যারা হামলা করেছে, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজও ডবল ইঞ্জিন সরকার করবে।” এরপরই নতুন করে এফআইআর করে পুলিশ। অবশেষে আজ গ্রেফতার করা হলে অভিযুক্তকে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭।

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...