Sunday, June 21, 2026

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

Date:

Share post:

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত হল যোগ দিবসের মহাযজ্ঞ। যোগ দিবসে অংশ নিলেন ময়দানের প্রতিনিধিরাও।

বঙ্গ ক্রিকেটের সদর দফতর সিএবি(CAB) থেকে মোহনবাগান ক্লাব(Mohun Bagan )পালিত হল যোগ দিবস। রবিবার সাত সকালেই রেড রোডে যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি। তার কিছুটা দূরেই ইডেন গার্ডেনসে ক্রিকেটার থেকে কর্মকর্তারা অংশ নিলেন সিএবি আয়োজিত যোগ দিবসে। তরুণ ক্রিকেটার ইডেনের সবুজ গালিচায় যোগ ব্যায়াম করলেন, সঙ্গে ছিলেন সিএবির কর্মকর্তারা।

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ সিএবির তরফে সংবর্ধিত করা হলো বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, জাতীয় গেমস ও খেলো ইন্ডিয়া গেমসে পদকজয়ী পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদদের। উপস্থিত ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সিএবির সিইও চিন্ময় নায়েক, অল বেঙ্গল যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল তা প্রমুখ।

ইডেনের ঠিক বিপরীতে মোহনবাগান মাঠে দেখা গেল একই দৃশ্য। সকাল ৮টা থেকে শুরু হল যোগ ব্যায়াম, অংশ নিলেন সভাপতি দেবাশিস দত্ত থেকে সচিব সঞ্জয় বোস, সঙ্গে সদস্য সমর্থকরা।

ইস্টবেঙ্গল ক্লাবে আলাদা করে যোগ দিবস পালিত না হলেও তাদের প্রতিনিধিরা রেড রোডে সরকারি যোগ দিবসের(International Yoga Day) অনুষ্ঠানে অংশ নেন। এছাডা়ও খেলার একাধিক সংগঠন যোগ দিবস পালন করে।

শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু হয়েগিয়েছিল, শনিবার রাতে অভিনব ড্রোন শো এর সাক্ষী থাকল কলকাতা। মিলেনিয়াম পার্কে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিন দিনের মেগা যোগ দিবসের অনুষ্ঠানে দ্বিতীয় দিনে বন্দে যোগম অনুষ্ঠিত হয়। মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটে হয় বিশেষ ড্রোন শো।

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...