Monday, June 22, 2026

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

Date:

Share post:

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister Swapan Dasgupta)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) গত কয়েক দিনে একাধিকবার বাজেটে সুখবরের ইঙ্গিত দিয়েছেন। তাহলে কি প্রত্যাশা মতো মহার্ঘ ভাতা (DA) পাবেন সরকারি কর্মচারীরা, নাকি সামাজিক ভাতা প্রকল্পে নতুন কোন সংযোজন হতে চলেছে – সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এখন এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম বাজেট কতটা শিল্পমুখী হয় এখন সেটাই দেখার অপেক্ষা।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপি সরকার নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে এবারের বাজেটে কোন বড় ঘোষণা করে তা জানতে মরিয়া রাজ্যবাসী। শুভেন্দু (Suvendu Adhikari) সম্প্রতি জানিয়েছেন, তাজপুরের পরিবর্তে দাদনপাত্রবাড়ে সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা চলছে। সে বিষয়ে কোনও ঘোষণা থাকে কি না, এবং কৃষকদের জন্য কোনও প্যাকেজ আনা হচ্ছে কিনা সে খবরে নজর থাকবে। ডবল ইঞ্জিন রাজ্য বাংলায় কর্মসংস্থানের ক্ষেত্রে সরকারের পদক্ষেপ কি শিল্পমুখী বাংলার পরিকাঠামো তৈরি করবে, উত্তর জানতে হলে দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাৎপর্যপূর্ণভাবে রাজ্য বাজেটের আগে গত বুধবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী। নীতি আয়োগের সঙ্গেও আলোচনা করেছেন স্বপন। কর (Tax) না বাড়িয়ে রাজ্য সরকারের আয় কী করে বাড়ানো যায় এবং কত দ্রুত অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হয় এখন সেটাই অগ্নিপরীক্ষা সরকারের।

এবারের বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্ভাব্য যে বিষয়গুলোর উপর বেশি নজর দেওয়া হতে পারে সেগুলি হল –

  • • কেন্দ্রীয় প্রকল্পে রেকর্ড বরাদ্দ।
  • • নিকাশি ও গণপরিবহনের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা।
  • • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নজর।
  • • বাংলায় বিনিয়োগ আনতে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালুর ভাবনা।
  • • ভাতা নির্ভরতা কাটিয়ে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা।

 

Related articles

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...