Monday, June 22, 2026

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

Date:

Share post:

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে গিয়ে দোকানের সামনে রাস্তা জবরদখল ঘিরে যথেষ্ট ক্ষুব্ধ মন্ত্রী। চলাচলের রাস্তায় দোকানের অতিরিক্ত জিনিসপত্র দেখে ব্যবসায়ীদের অবিলম্বে এই জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন।

কলকাতা পুরসভার (KMC) নিয়ম না মানলে শুধু যে আগামী ১ জুলাই থেকে জরিমানা করা হবে তাই নয়, পাশাপাশি পারমিট ক্যানসেল করে দেওয়া হবে বলেও জানিয়ে দেন মন্ত্রী (Minister of Municipal Affairs and Urban Development)। দোকানের সামনে আবর্জনা স্তূপ বরদাস্ত করা হবে না, গড়িয়াহাটের ফল মার্কেটে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন অগ্নিমিত্রা। বর্ষায় জল জমা আটকাতে সেই কারণে নিকাশি হালও খতিয়ে দেখেন পুরমন্ত্রী।

 

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...