মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

Date:

Share post:

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন ‘উস্তাদ-এ-গজল’ হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক গজল সন্ধ্যার (Ghazal Night) বিশেষ আসর। উপলক্ষ ছিল শিল্পীর সঙ্গীত জীবনের গৌরবময় ৫০ বছর পূর্তি। ‘বেঙ্গল ওয়েব সলিউশন’-এর আয়োজনে, ‘বোরোলিন’ ও ‘খুকুমণি’র সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক মায়াবী মেহফিলে। অনুষ্ঠানের শুরুতে বোরোলিনের পক্ষে বিশিষ্ট সঙ্গীতশিল্পী অনসূয়া চৌধুরী এবং খুকুমণির পক্ষে অরিত্র রায়চৌধুরী পদ্মশ্রী হরিহরণকে বিশেষ সম্মাননা জানান। দীর্ঘ পাঁচ দশক আগে গজল দিয়েই সঙ্গীত জীবন শুরু করেছিলেন হরিহরণ। পরবর্তীকালে হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে প্লে-ব্যাক করে বিপুল জনপ্রিয় হন। জাতীয় পুরস্কারে ভূষিত হন। আশা ভোঁসলের সুরে তাঁর গজল অ্যালবাম ‘সুকুন’ থেকে শুরু করে ‘গুলফাম’, ‘কাশ’, ‘হালকা নশা’ বা ‘জশন’-এর মতো ৩০টিরও বেশি সফল গজল অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। আরও পড়ুন: লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

এদিনের অনুষ্ঠানে কলকাতার শ্রোতাদের জন্য ছিল এক অনন্য সুযোগ। সুর আর কথার জাদুতে প্রেম, বিরহ ও মানবিক অনুভূতিগুলোকে নজরুল মঞ্চের মঞ্চে জীবন্ত করে তোলেন শিল্পী। ঘন্টার পর ঘন্টা চলা এই মেহফিলে শ্রোতারা বুঁদ হয়ে রইলেন হরিহরণের কণ্ঠের স্নিগ্ধতায়। এদিনের উল্লেখযোগ্য পরিবেশনার মধ্যে ছিল, ‘কাশ অ্যায়সা কোই মন্জর হোতা’, ‘ইঁয়াদে’, ‘পিয়া মোরা ক্যায়সা অভিমান’। এছাড়াও চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘রোজা জানেমন’ এবং ‘তুহি রে’।কলকাতার শ্রোতাদের প্রশংসা করে আবেগপ্রবণ হরিহরণ বলেন, “কলকাতা হল সঙ্গীতের শহর, গান সমঝদারদের শহর। এখানে বারে বারে ফিরে এসে গান পরিবেশন করতে আমার ভীষণ ভালো লাগে।” হাততালি আর ‘ওয়াহ্ ওয়াহ্’ ধ্বনিতে ভরা নজরুল মঞ্চ আরও একবার প্রমাণ করল, শাস্ত্রীয় ঘরানার গজল আজও চিরন্তন।

spot_img

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...