Wednesday, June 24, 2026

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল তৃণমূল (TMC)। সূত্রের খবর, মঙ্গলবার তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

সোমবার নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসে ঋতব্রতপন্থী বিধায়ক ও কাউন্সিলররা। সেখানে নতুন করে কমিটি গঠন করা হয় এবং তাঁর চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। এছাড়া অন্যান্য সংগঠনিক পদ দেওয়া হয় অরূপ বিশ্বাস (Arup Biswas), ফিরহাদ হাকিমদের (Firhad Hakim)। এর পরেই শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজের অভিযোগে তাঁদের শোকজ (Show Cause) করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মঙ্গলবার খবর পাওয়া যায়, শোকজের জবাব দিতে দেরি হওয়ায় ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, অরূপ রায়, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন ও রথীন ঘোষদের বহিষ্কার করেছে তৃণমূল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এ বিষয়ে দেওয়া হয়নি।

আরও পড়ুন – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...