ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের কোনও দিশাও নেই। ফলে যে সমস্ত ‘দার্শনিক’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে, তা রূপায়ণেরও কোনও গ্যারান্টিও নেই। কেন্দ্রনির্ভর এই বাজেটে (Budget) তাই ঘোষণা আর বাস্তবে বিস্তর ফারাক। কোথায় ফারাক, দেখে নেওয়া যাক একনজরে।

ঘোষণা
যুবসাথীর’ নাম বদলে ‘ভরসা’ প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েটদের (Graduate) ৩,০০০ এবং অন্যদের দেওয়া হবে ২,০০০ টাকা করে।
বাস্তব
পরিবারের কেউ অন্যান্য সামাজিক প্রকল্পের অধীনে থাকলে অথবা পরিবারের বার্ষিক আয় (Annual income) এক লক্ষ টাকার বেশি হলে মিলবে না ‘ভরসা’।
ঘোষণা
অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) ৩,০০০ টাকা করে দেওয়া হবে। বাজেট বরাদ্দ ৩৬,০০০ কোটি।
বাস্তব
৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ মানে বছরে এক কোটি বা ৮ মাসে ১.২০ কোটি মহিলার জন্য বরাদ্দ। লক্ষ্মীর ভাণ্ডার পেতে ২.৪ কোটি। মানে ১.৪ কোটি বা ১.২ কোটি মহিলা বাদ।

ঘোষণা
ডিএ ২০% বৃদ্ধি করা হল, দেওয়া হবে অক্টোবর (October) মাস থেকে।
বাস্তব
তৃণমূল সরকার ৪% ডিএ (DA) ঘোষণা করে গিয়েছিল ফেব্রুয়ারি মাসে। মানে মাঝে ৮ মাসের বর্ধিত ডিএ আর কেউ পেল না।
ঘোষণা
সপ্তম পে কমিশন জানুয়ারি মাস থেকে লাগু হবে।
বাস্তব
সপ্তম পে কমিশনের (7th Pay Commission) প্রক্রিয়া আগের সরকার শুরু করে দিয়ে গিয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার আগে ঘোষণা করেছিল সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে টাকা ঢুকবে। এখন বলছে জানুয়ারি!!!

ঘোষণা
বিদ্যালয়গুলির মিড ডে মিলের (Mid-day Meal) দায়িত্ব দেওয়া হল ইসকনকে।
বাস্তব
ইসকন (ISKCON) সাধারণত নিরামিষ খাবার তৈরি করে। মিড ডে মিলেও কি এবার তাহলে আমিষ বন্ধ? বাচ্চাদের পৌষ্টিক আহারের কী হবে?
ঘোষণা
উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস তৈরি হবে।
বাস্তব
আইআইটি (IIT) এবং এইমস (AIIMS) কেন্দ্রীয় প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সরকারের কোনও ঘোষণা এবং অর্থ বরাদ্দ ছাড়াই রাজ্য বাজেটে এইসব প্রকল্প ঘোষণা আসলে আইওয়াশ।

ঘোষণা
মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়নের বাজেট অর্থেকের বেশি কমিয়ে দেওয়া হল।
বাস্তব
ঐক্যশ্রী স্কলারশিপ ও মাদ্রাসা উন্নয়ন খাতে ব্যবহার হয় সংখ্যালঘু উন্নয়ন খাতের টাকা। এখানে বরাদ্দে কোপ পড়া মানে সংখ্যালঘু ছাত্রছাত্রীদে শিক্ষার ওপর আঘাত।
ঘোষণা
একাধিক নতুন জেলার ঘোষণা করা হয়েছে বাজেটে।
বাস্তব
প্রত্যেকটা জেলাই আগের সরকারের ঘোষণা করে যাওয়া, প্রক্রিয়াও শুরু হয়েছিল। উল্টে আগে ঘোষিত কিছু নতুন জেলা বাদ দেওয়া হল— ইছামতী, রানাঘাট।

ঘোষণা
জেল খাটা বিজেপিকর্মী বা গণ আন্দোলনকারীদের ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে।
বাস্তব
সরকারি কোষাগার থেকে রাজ্যবাসীর করের টাকায় সারা জীবন বিজেপিকর্মীদের মাইনে দিয়ে পোষা হবে?

–

–
