Friday, June 26, 2026

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

Date:

Share post:

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের চেনা রোম্যান্টিক মেজাজ অনায়াসে তুলে ধরা যায় মঞ্চের পারফরমেন্সে, সেকথাই ফের বুঝিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। ম্যাঙ্গালোরের (Mangalore) এক অনুষ্ঠানে যোগ দিয়ে ‘ডিডিএলজে’ ম্যাজিক উপহার দিলেন কিং খান, বাদ পড়ল না ‘পাঠান’ (Pathan) ক্যারিশমাও।

বৃহস্পতিবার রোহান কর্পোরেশনের তরফে আয়োজিত অনুষ্ঠানে শাহরুখ উপস্থিত হতেই এক আলাদা মেজাজ তৈরি হয়। বাজিগরের বিখ্যাত ডায়লগ থেকে ‘ঝুমে জো পাঠান’ স্টেপ করে দর্শকের মন জিতে নেন কিং খান। তাঁকে দেখে বোঝার উপায় ছিল না বয়স ৬০ পেরিয়েছে।

বিমানবন্দরে প্রিয় তারকাকে দেখার জন্য অনুরাগীদের উপচে পড়া ভিড়ের ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় শাহরুখ ভক্তদের দেখে হাত নাড়েন। বলিউড সুপারস্টারের সফরকে কেন্দ্র করে এরপর চত্বরে কড়া নিরাপত্তাবেষ্টনী রাখা হয়। অনুষ্ঠানের একগুচ্ছ ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যেখানে দেখা গেছে বারবার দর্শক এবং অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন শাহরুখ। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় গালে টোল পড়া হাসি নিয়ে মন জিতেছেন ভক্তদের। তাঁদের দাবি মেনে নিজের অভিনীত সিনেমার। একাধিক সুপারহিট গানের ছন্দে কিং খানের ম্যাজিক মুগ্ধ করেছে সকলকে।

প্রায় তিন দশকের বেশি সময় পেরিয়েও কেন যে বলিউডের সিংহাসনে তিনিই একমাত্র রাজা, ফের তা প্রমাণিত। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাবে শাহরুখ- সুহানা অভিনীত ‘কিং’ (King)।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...