অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

Date:

Share post:

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর (‘Operation Sindoor’)। দিন কয়েক আগেই অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি হয়েছে। এই মিশনে প্রথমবার শহিদ ৬ জওয়ানের নাম-সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ভারতীয় সেনা।

‘আর্মি ওয়ার মেমোরিয়াল’-এর সরকারি ওয়েবসাইটে অপারেশন সিন্দুরে শহিদদের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। শহিদ ৬ জওয়ান হলেন- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলি নায়েক ও হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকার মিশন অপারেশন সিন্দুরের (‘Operation Sindoor’) সময় শহিদ হওয়া সেনাকর্মীদের নাম প্রকাশ করেনি। এই প্রথম ওই অপারেশনে শহিদদের নাম সামনে আনা হল।

গত বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হঠাৎ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের৷ তাঁদের মধ্যে একজন নেপালের বাসিন্দা এবং অধিকাংশই পর্যটক ছিলেন৷ পাকিস্তানের লস্কর-ই-তৈবা গোষ্ঠী সমর্থিত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলা চালিয়েছিল বলে তদন্তে জানা যায়৷ প্রত্যেকের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে নিরাপরাধ সাধারণ নাগরিককে গুলি করে জঙ্গিরা৷ এর পাল্টা জবাবে ৬ মে গভীর রাতে পাকিস্তানের ন’টি জায়গায় হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল ন’টি জঙ্গিঘাঁটি ৷ এই সংঘাত চলেছিল ১০ মে পর্যন্ত৷

spot_img

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...