Friday, June 26, 2026

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

Date:

Share post:

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা ব্রিগেড। ফলে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নাও খেলতে পারেন মেসি(Messi) ।নক আউটে তরতাজা মেসিকে নামাতে পারেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুসারে, মেসিকে (Messi) আপাতত প্রথম একাদশে নাও রাখা হতে পারে। তবে প্রয়োজন পরলে মেসি নামবেন । ৫ গোল করে শীর্ষ গোলদাতাতের তালিকায় ১ নম্বরে মেসি। এক ম্যাচ  না খেললে গোল করতে না পারলে শীর্ষ গোলদাতার দৌড় থেকে পিছিয়ে পরতে পারেন মেসি, এই বিষয়টিও ভাবাচ্ছে আর্জেন্টিনা শিবিরকে।

জর্ডনের  তাদের সামনে আর্জেন্টিনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই বেশ ফুটবলারদের বিশ্রাম দিতে পারেন স্কালোনি।  অস্ট্রিয়া ম্যাচে মাংসপেশির চোটে ভুগছিলেন গঞ্জালো মন্তিয়েল। তিনি পুরোপুরি ফিট হয়ে এবার রাইট ব্যাকে ফিরতে পারেন।লেফট ব্যাকে খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওটামেন্দির সঙ্গী হিসেবে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনার মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন।উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে।

তৃতীয় ম্যাচের আগে স্কালোনি বলেন “সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।‘এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিট থাকা। যে দলের খেলোয়াড়রা বেশি ফিট থাকতে পারবে, তারাই ভালো করবে।”

একইসঙ্গে বলেছেন,  আর আমরা এটি মাথায় রেখেই খেলোয়াড়দের শারীরিক ধকলের ব্যাপারে যত্নশীল আছি। কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। কেননা সামনেই নকআউট পর্বে গুরুত্বপূর্ণ সব প্রতিপক্ষ আসবে।’

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...