Friday, June 26, 2026

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

Date:

Share post:

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা সূত্রে খবর, আগামী সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিলটি বিধানসভায় পেশ করবেন।এই বিলের বিরোধিতায় সরব হল তৃণমূল কংগ্রেস(TMC )।

শুক্রবার তৃণমূল কংগ্রেসের (TMC )পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মেরুকরণের হাতিয়ার হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি(UCC) চালু করতে চাইছে বিজেপি। বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের আসল শক্তি নিহিত রয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যে, যেখানে সম অধিকারের পাশাপাশি পারস্পরিক ভিন্নতা ও সংস্কৃতির প্রতিও সমান শ্রদ্ধা জানানো হয়। যে কোনও সামাজিক সংস্কারই আলাপ আলোচনার ভিত্তিতে, জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া হয় না। বড় কোনও পরিবর্তন করতে গেলে অবশ্যই পারস্পরিক বিশ্বাস এবং সাংবিধানিক মূল্যবোধকে পাথেয় করেই এগোতে হয়।

তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিহাস সাক্ষী আছে রাজনৈতিক লাভের জন্য এমন সংবেদনশীল ইস্যুগুলিকে হাতিয়ার করে । এখনও পর্যন্ত এই বিলের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দেশের মানুষের কাছে কোনও স্পষ্ট ও সদর্থক আশ্বাস দিতে পারেনি তারা।
এই প্রেক্ষাপটে স্পর্শকাতর  অভিন্ন দেওয়ানি বিধির মতো আইনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজের সমস্ত স্তরের অংশীদার বা প্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা প্রয়োজন। দেশের আদিবাসী সম্প্রদায় এবং পিছিয়ে পড়া প্রান্তিক তথা দুর্বল গোষ্ঠীগুলির সঙ্গে বিশেষ করে।

 

বর্তমানে দেশের মধ্যে অসম, উত্তরাখণ্ড এবং গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর রয়েছে। পশ্চিমবঙ্গে এই বিল বিধানসভায় পাশ হয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে এ রাজ্য হবে দেশের চতুর্থ রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...